এক্সপ্লোর

Glenn Maxwell: মানসিক ক্লান্তি, শরীর বিধ্বস্ত? আচমকা আইপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েল

IPL 2024: পরে জানা গেল সত্যিটা। মানসিক ও শারীরিকভাবে তরতাজা হওয়ার জন্য আইপিএল (IPL 2024) থেকে সাময়িক বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল। সেই কারণেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেননি তিনি।

বেঙ্গালুরু: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) দল দেখে চমকে উঠেছিলেন অনেকে। নাম নেই গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell)। তাহলে কি চোট লাগল অস্ট্রেলীয় তারকার?

পরে জানা গেল সত্যিটা। মানসিক ও শারীরিকভাবে তরতাজা হওয়ার জন্য আইপিএল (IPL 2024) থেকে সাময়িক বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল। সেই কারণেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেননি তিনি।

ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন ম্যাক্সওয়েল। আহত অবস্থায় কার্যত এক পায়ে খেলে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ডাবল সেঞ্চুরি নিয়ে এখনও চর্চা হয়। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে তিনি জ্বলে উঠবেন, এটাই প্রত্যাশিত ছিল। কিন্তু আইপিএলে নিজের ছন্দের ধারেকাছে নেই ম্যাক্সওয়েল। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তাঁকে বলা হয় ম্যাড ম্যাক্স। অথচ চলতি আইপিএলে তিনি নিষ্প্রভ। ৬ ইনিংসে মাত্র ৫.৩৩ গড়ে ৩২ রান করেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি না খেলায় মনে করা হয়েছিল, হাতের বুড়ো আঙুলে চোট পেয়েই হয়তো খেলতে পারছেন না তিনি। 

তবে আরসিবির ষষ্ঠ হারের পর ম্যাক্সওয়েল বলেছেন, 'আমার কাছে খুব সহজ সিদ্ধান্ত ছিল। আগের ম্যাচের পরই আমি ফাফ ডুপ্লেসি ও কোচের কাছে যাই আর বলি, অন্য় কাউকে দেখার সময় এসেছে। আমি আগেও এরকম সময়ে পড়েছি যখন খেলেই গিয়েছি আর আরও খারাপ করে গিয়েছি। আমার মনে হয়েছে নিজেকে মানসিক ও শারীরিক বিশ্রাম দেওয়ার এটাই আদর্শ সময়। যাতে যখন টুর্নামেন্টে ফিরব, মানসিক ও শারীরিক দিক থেকে এমন জায়গায় থাকব যাতে ম্যাচে প্রভাব ফেলতে পারি।'

দলের সমস্যা কোথায় হচ্ছে, তাও জানিয়েছেন ম্যাক্সওয়েল। বলেছেন, 'পাওয়ার প্লে-র পরে আমাদের একটা শূন্যতা তৈরি হচ্ছে। আর সেই জায়গাটাই কয়েক মরশুম ধরে আমার শক্তি। আমার মনে হয়েছে ব্যাট হাতে আমি ইতিবাচক অবদান রাখতে পারছি না। আর যা ফল হচ্ছে ও টেবিলে আমরা যে জায়গায়, তাতে অন্য় কাউকে সুযোগ দেওয়ার এটাই সেরা সময়। দেখার তারা জায়গা করে নিতে পারে কি না।'                   

আরও পড়ুন: কলকাতায় নতুন ফুটবল ক্লাব, প্রো টি-টোয়েন্টিতে চূড়ান্ত দুই দল, আইপিএলের স্পেশ্যাল মেন্যু

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget