এক্সপ্লোর

IPL 2024: নেটে নাগাড়ে চলল হেলিকপ্টার শটের অনুশীলন, রাজ্স্থান শিবিরে যোগ দিলেন ধোনি?

Jos Buttler: অন্তত ভিডিও ক্লিপস দেখলে আপনিও বলবেন যে অবিকল যেমন এমএসডি। অনুশীলনে নাগাড়ে হেলিকপ্টার শট দেখা গেল। আর শট হাঁকাচ্ছেন দলের তারকা ওপেনার জস বাটলার।

জয়পুর: ঘরের মাঠে রবিবার এবারের আইপিএল (IPL 2024) অভিযান শুরু করতে চলেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথম ম্য়াচেই তাঁদের প্রতিপক্ষ লখন সুপার জায়ান্টস (Lucknow Super Gaints)। আর সেই ম্য়াচে নামার আগে রাজস্থান শিবিরে চলে এলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। অবাক হচ্ছেন লাইটি পড়ে? অন্তত ভিডিও ক্লিপস দেখলে আপনিও বলবেন যে অবিকল যেমন এমএসডি। অনুশীলনে নাগাড়ে হেলিকপ্টার শট দেখা গেল। আর শট হাঁকাচ্ছেন দলের তারকা ওপেনার জস বাটলার। উল্টোদিকে নেট বোলার বল করে গেলেন, আর ইংল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটার পরপর ধোনির মত হেলিকপ্টার শট মেরে গেলেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajasthan Royals (@rajasthanroyals)

রাজস্থান রয়্যালস তাঁদের সোশ্যাল মিডিয়ায় বাটলারের শট হাঁকানোর ক্লিপ পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে ''বাটলার হ্যাজ সেভেন লেটারস...''। রাজস্থান রয়্যালসের জার্সিতে দীর্ঘদিন ধরেই খেলছিলেন বাটলার। গত মরশুমে আইপিএলে ১৪ ম্য়াচে মোট ৩৯২ রান করেছিলেন ইংল্যান্ডের ব্যাটার। ওপেনিংয়ে তিনি ও যশস্বীই দলের গোড়াপত্তন করতে নামেন। ২০২২ আইপিএল মরশুমে ৮৬২ রান করেছিলেন বাটলার। সেবার অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন তিনি। রাজস্থানকে টুর্নামেন্টের ফাইনালে তোলার পেছনে অবদান ছিল বাটলারের।

৩৩ বছরের রাজস্থান রয়্যালসের এই প্লেয়ার আইপিএলে এখনও পর্যন্ত মোট ৯৬ ম্য়াচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন মোট ৩২২৩ রান। কেরিয়ারের বেশিরভাগ সময়টাই রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন বাটলার। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন তিনি। পাঁচটি শতরান ও ১৯টি অর্ধশতরান রয়েছে বাটলারের ঝুলিতে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১২৪ রানের ইনিংস খেলেছিলেন। সেটিই তাঁর আইপিএল কেরিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ রান। 

এবারও সঞ্জু স্যামসনের নেতৃত্বেই খেলতে নামবে রাজস্থান আইপিএলের সতেরো তম মরশুমে। নিলামের থেকে এবার রাজস্থান রভমন পাওয়েল ও নান্দ্রে বার্গারের মত তারকা পেসারকে দলে নিয়েছিল। এছাড়া অ্য়াডাম জাম্পা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর রঞ্জি জয়ী মুম্বই দলের অলরাউন্ডার তনুষ কোটিয়ানকে দলে নিয়েছিল রাজস্থান।  নিলামে ২০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল তনুষ কোটিয়ান। বেস প্রাইসেই এই প্লেয়ারকে দলে নেয় রাজস্থান। ১০ ম্য়াচে তনুষের রঞ্জিতে সংগ্রহ ছিল ২৯ উইকেট। এছাড়াও ব্যাট হাতেও গত রঞ্জিতে ১৪ ইনিংসে ব্যাট করে ৫০২ রান করেছেন। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget