এক্সপ্লোর

IPL 2024: ভবিষ্যতের কথা ভেবেই ময়ঙ্ককে টেস্টে এখনই না খেলানোর পরামর্শ ওয়াটসনের

Mayank Yadav: ময়ঙ্ক ২২ গজে যে পারফর্ম করছেন, তাতে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন যে দ্রুত ভারতীয় দলের জার্সিতে খেলানো হোক ২১ বছরের তরুণকে। ঘণ্টায় দেড়শোর বেশি গতিতে বল করেন।

লখনউ: আইপিএলের মঞ্চ থেকে জাতীয় দলের গ্রহে ঢুকে পড়েছিলেন যশপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ড্যর মত তারকারা। যাঁরা পরবর্তীতে জাতীয় দলের জার্সিতে নিজের জাত চিনিয়েছেন। বুমরা (Jasprit Bumrah) তো বিশ্বের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন সময়ের সঙ্গে সঙ্গে। এবার কি সেই তালিকায় নাম লেখাবেন ময়ঙ্ক যাদবও (Mayank Yadav)। গত মরশুমে উমরান মালিক দুর্দান্ত পারফর্ম করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। আগুনে গতিতে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তবে শুধু গতিই তো একমাত্র অস্ত্র হতে পারে না। দরকার স্লোয়ার, ইয়র্কারের মত গোপণ অস্ত্রও। কিন্তু উমরান এখানেই পিছিয়ে ছিলেন। এবার যদিও ময়ঙ্ক ২২ গজে যে পারফর্ম করছেন, তাতে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন যে দ্রুত ভারতীয় দলের জার্সিতে খেলানো হোক ২১ বছরের তরুণকে। ঘণ্টায় দেড়শোর বেশি গতিতে বল। এমনকী ঝুলিতে স্লোয়ার, বাউন্সার, ইয়র্কার সবই রয়েছে। বর্ডার-গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার পিচে ময়ঙ্ককে নামিয়ে দেওয়ার দাবি তুলছেন অনেকেই। তবে এমনটা করতে মানা করছেন শেন ওয়াটসন। 

প্রাক্তন অজি তারকা অলরাউন্ডার এই মুহূর্তে আইপিএলের কমেন্ট্রি করছেন। সম্প্রচারকারী অ্যাপস জিও সিনেমায় এক সক্ষাৎকারে ওয়াটসন বলেন, ''আমি বলব লখনউ সুপারজায়ান্টস টিম ম্যানেজমেন্টের সৌভাগ্য যে ময়ঙ্কের মত একজন বোলার দলে রয়েছে। এমন দুরন্ত গতির সঙ্গে স্কিল। অসাধারণ তরুণ পেসার। ও দুর্দান্ত একটা প্রতিভা। আইপিএলের মত বড় মঞ্চে বিশ্বের সেরা সেরা ব্যাটারদের বিরুদ্ধে খেলা, সত্যি ক্লাস না থাকলে হয় না।'' এরপরই ওয়াটসন বলেন, ''নিঃসন্দেহে আমরা ওকে টেস্টে খেলতে দেখতে চাইব। কিন্তু এটাও বুঝতে হবে যে একজন বোলারের পক্ষে কতটা চ্যালেঞ্জিং হয় এই পর্যায়ে খেলা। দিনে প্রায় ১৫-২০ ওভার টেস্টে একটা ফ্ল্যাট পিচে বল করা কঠিন কাজ। শরীরের কথাও ভাবতে হবে। আমার মনে হয় না, এখনই ময়ঙ্ককে টেস্টে খেলানোর কোনও মানে হয়।''

এবারের আইপিএলে প্রথম ম্য়াচে খেলানো হয়নি ময়ঙ্ককে। দ্বিতীয় ম্য়াচে নিকোলাস পুরাণ নেতৃত্বে ছিলেন দলের। প্রথম দশ ওভারে আক্রমণে আনা হয়নি দিল্লির পেসারকে। পাঞ্জাবের বিরুদ্ধে সেদিনের ম্য়াচে ৩ উইকেট তুলে নিয়েছিলেন প্রথমবারেই। এরপর আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচেও ঝুলিতে আরও তিন উইকেট। অর্থাৎ ২ ম্য়াচে ৬ উইকেট ঝুলিতে। স্বাভাবিকভাবেই পার্পল ক্যাপের দৌড়ে এবার ভীষণভাবে থাকবেন লখনউ সুপারজায়ান্টসের এই তরুণ পেসার।

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget