এক্সপ্লোর

IPL 2024: আইপিএলের মাঝেই মুম্বইয়ের রাস্তায় গলি ক্রিকেটে মাতলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক

Michael Vaughan: সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। তবে কাজের ফাঁকেই এবার মুম্বইয়ে গলি ক্রিকেট খেলতে দেখা গেল এই প্রাক্তন ডানহাতি ব্যাটারকে।

মুম্বই: আইপিএলে (IPL 2024) চলছে দেশে। বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা সব মুখোমুখি হয়েছেন ২২ গজে। প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাতে বর্তমানে এ দেশে রয়েছেন। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। তবে কাজের ফাঁকেই এবার মুম্বইয়ে গলি ক্রিকেট খেলতে দেখা গেল এই প্রাক্তন ডানহাতি ব্যাটারকে। মুম্বইয়ের একটি কলোনিতে সেখানকার কচিকাঁচাদের সঙ্গে ব্যাট-বল হাতে মেতে উঠলেন ভন। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন সেই ছবি ও ভিডিও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Michael Vaughan (@michaelvaughan)

আইপিএলে সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্যের কাজে ভারতে এসেছিলেন মাইকেল ভন। টুর্নামেন্টে এর আগে রাজস্থান রয়্যালস দলের সদস্য ছিলেন ভন। নিজের সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছেন ভন, সেখানে দেখা যাচ্ছে যে মুম্বই কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেটে মেতেছেন তিনি। ব্যাট হাতে এক খুদের করা বলে ছক্কা হাঁকাতেও দেখা যাচ্ছে তাঁকে। এমনকী রানও নিলেন দৌড়ে দৌড়ে। ভিডিওকর পোস্টে ভন লিখেছেন, ''মুম্বইয়ে এই কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেটে মেতে উঠলাম। দারুণ একটা অনুভূতি। খুব ভাল লাগছে।''

ক্রিকেট এই দেশে একটা সংস্কৃতির সমান। ভারতের মাটিতে ঘুরতে এসে বা খেলতে এসে বিশ্বের অনেক তারকা ক্রিকেটারই এর আগে গলি ক্রিকেটে খুদেদের সঙ্গে মেতে উঠেছেন। সেই তালিকায় দেখা গিয়েছে ব্রেট লি, ক্রিস গেল, জন্টি রোডসের মত বড় বড় নামও। এবার সেই তালিকায় নতুন সংযোজন মাইকেল ভন।

এদিকে আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। নিজেদের ঘরের মাঠে রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নামবে প্যাট কামিন্সের দল। কিন্তু ম্য়াচের আগেই আঁধার নেমে এসেছে স্টেডিয়ামে। দীর্ঘদিন ধরে মাঠের বিদ্যুতের বিল মেটানো হয়নি। বকেয়া বাড়তে বাড়তে ঠেকেছে ১.৬ কোটি টাকায়। এই বিরাট বকেয়ার জেরেই তেলঙ্গানা পাওয়ার ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট মাঠের বিদ্যুৎ পরিষেবা কেটে দিয়েছিল। তেলঙ্গানা বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান ফেব্রুয়ারি মাসে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এই বকেয়া বিদ্যুৎ বিল সম্পর্কে নোটিস পাঠানো হলেও, তারা তাতে ভ্রুক্ষেপ তো দেনইনি, উপরন্তু হাইকোর্টের কাছে এই সংক্রান্ত মামলা করে বাড়তি সময়ও চেয়ে নেওয়ার চেষ্টা করে। যদিও ম্য়াচের সময় কোনও সমস্যা হবে না বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget