এক্সপ্লোর

IPL 2024: খরচের খাতায় ফেলে দিয়েছিল সবাই, নাইটদের চ্যাম্পিয়ন করে নতুন রেকর্ড গড়লেন স্টার্ক

Mitchell Starc Record: যখন সবচেয়ে বেশি প্রয়োজন তাঁকে, তিনি তখনই ফিরে এলেন। প্লে অফে নিলেন তিন উইকেট আর ফাইনালে নিলেন ২ উইকেট। কেকেআরের জার্সিতে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়নও হলেন।

চেন্নাই: ২৫ কোটি ছুঁইছুঁই দর। এত টাকা পাওয়ার পরে, এমন পারফরম্যান্স? ছি! ছি...কত কথা শুরু হয়ে গিয়েছিল তাঁকে নিয়ে। তিনি নাকি শেষ হয়ে গিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা পেসারের ইকনমি রেট এগারোর ওপর। খরচের খাতায় তাঁকে ফেলে দিয়েছিলেন সবাই। কিন্তু ওই যে একট কথা আছে খেলার জগতে, ''ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট''। যখন সবচেয়ে বেশি প্রয়োজন তাঁকে, তিনি তখনই ফিরে এলেন। প্লে অফে নিলেন তিন উইকেট আর ফাইনালে নিলেন ২ উইকেট। কেকেআরের জার্সিতে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়নও হলেন। আর একইসঙ্গে রেকর্ডও গড়লেন। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে এমন রেকর্ড আর কারও নেই। 

প্লে অফের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল কেকেআর। সেই ম্য়াচে প্রথম ওভারেই ট্রাভিস হেডকে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর নীতিশ রেড্ডি ও শাহবাজ আহমেদকেও ফিরিয়ে দেন তিনি। হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন অজি পেসারই। সেই ম্য়াচে প্লেয়ার অফ দ্য ম্য়াচ হয়েছিলেন। নিজের ৪ ওভারের স্পেলে ৩৪ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন স্টার্ক। এরপর গতকাল ফাইনালেও হায়দরাবাদ শিবিরে প্রথম আঘাত হানেন বিশ্বজয়ী অজি পেসারই। এবারও নিজের প্রথম ওভারেই অভিষেক শর্মাকে বোল্ড করে দেন স্টার্ক। এরপরের ওভারেই রাহুল ত্রিপাঠীকেও ফিরিয়ে দেন তিনি। নিজের প্রথম স্পেলে ৩ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ২ উইকেট নেন। যেই ধাক্কা আর সামনে উঠতে পারেনি হায়দরাবাদ শিবির। আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান ২৮৭ এসেছিল তাঁদের ব্যাট থেকেই। এবার আইপিএলের ফাইনালের ইতিহাসেও সর্বনিম্ন রান এল কমলা ব্রিগেডের ব্য়াটেই। মাত্র ১১৩ রানে অল আউট হয়ে যায় হায়দরাবাদ। পরে যা হেসেখেলে তুলে নেয় কেকেআর ব্যাটাররা। ফাইনালেও ম্য়াচের সেরা নির্বাচিত হন স্টার্ক। এর আগে আইপিএলের ইতিহাসে প্লে অফে পরপর দু ম্য়াচে ম্য়ান অফ দ্য ম্য়াচ পুরস্কার পাননি কোনও ক্রিকেটার। মিচেল স্টার্কই এই রেকর্ডের মালিক হলেন প্রথম। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

এর আগে আইপিএলে ২০১২ ও ২০১৪ মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেবার গৌতম গম্ভীর অধিনায়ক ছিলেন। আর এবার গম্ভীরের মেন্টরশিপে ফের আইপিএল খেতাব জিতল কেকেআর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget