এক্সপ্লোর

IPL 2024: প্লে অফ পাকা, তবে প্রথম দুইয়ে থাকাই লক্ষ্য স্যামসনদের, জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করবে পাঞ্জাব?

RR vs PBKS: গতকাল প্লে অফ পাকা হয়ে গিয়েছে রাজস্থানের। কিন্তু শেষ তিন ম্য়াচে টানা হারতে হয়েছে। যা কিছুটা মানসিকভাবে চাপে রেখেছে রয়্যালসদের।

গুয়াহাটি: আইপিএলে আজ রাজস্থান রয়্যালস তাদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে লিগ পর্যায়ে নিজেদের ১৩ তম ম্য়াচে খেলতে নামছে সঞ্জু স্যামসনের দল। গতকাল প্লে অফ পাকা হয়ে গিয়েছে রাজস্থানের। কিন্তু শেষ তিন ম্য়াচে টানা হারতে হয়েছে। যা কিছুটা মানসিকভাবে চাপে রেখেছে রয়্যালসদের। আজ যদিও উল্টোদিকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। পাঞ্জাব শিবিরে তারকা ক্রিকেটারের অভাব নেই। কিন্তু চলতি মরশুমে তাঁদের পারফরম্য়ান্স একেবারেই আশানুরুপ ছিল না। ১২ ম্য়াচ খেলে মাত্র ৮ পয়েন্ট তারা ঝুলিতে পুরতে পেরেছেন এখনও পর্যন্ত। আজ রাজস্থান ও শেষ ম্য়াচে হায়দরাবাদ প্রতিপক্ষ। দুটো ম্য়াচ পরপর জিতে অন্তত ১২ পয়েন্টে টুর্নামেন্ট শেষ করতে মরিয়া প্রীতি জিন্টার ফ্র্য়াঞ্চাইজি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajasthan Royals (@rajasthanroyals)

টুর্নামেন্টের ইতিহাসে পাঞ্জাব ও রাজস্থান শিবির এর আগে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল আইপিএলে। তার মধ্যে ১১ বার পাঞ্জাব কিংস জয় ছিনিয়ে নিয়েছে। ১৬ বার জয় পেয়েছে রাজস্থান রয়্যালস শিবির। তবে রাজস্থান রয়্যালস আজকের ম্য়াচে পাবে না জস বাটলারকে। তিনি দেশে ফিরে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের স্কোয়াডে যোগ দিতে। আবার শিমরন হেটমায়ারের আগের ২ ম্য়াচে চোট পেয়ে ছিটকে যাওয়াটাও কিছুটা চিন্তার। বাটলার না থাকলে প্লে অফে হেটমায়ারকে বড় ভূমিকা নিতে হবে রাজস্থানের ব্য়াটিং লাইন আপকে ভরসা জোগানোর জন্য। কারণ হার্ড হিটার বলতে রিয়ান পরাগ ও অধিনায়ক সঞ্জু স্যামসনই শুধু রয়েছেন। বোলিং ডিপার্টমেন্ট অবশ্য় ভরসা জুগিয়েছে প্রতি ম্য়াচেই। 

রাজস্থান শিবিরে আজকের ম্যাচে অভিষেক হতে পারে তরুণ ইংরেজ ক্রিকেটার টম কোহলার ক্যাডমোরের। তিনি ওপেনিংয়ে নামতে পারেন যশস্বীর সঙ্গে। আবার ফর্মে থাকা ধ্রুব জুড়েলকেও টপ অর্ডারে তুলে নিয়ে আসা হতে পারে। পিচের পরিস্থিতি বুঝে নান্দ্রে বার্গারকে খেলানোর কথা ভাববে হয়ত টিম ম্য়ানেজমেন্ট। পাঞ্জাবের অর্শদীপ, হর্ষল, রাবাডা সবাই ফর্মে। ফলে একজন অতিরিক্ত ব্যাটার খেলানোর কথা ভেবে রভমন পাওয়েলকেও খেলাতে পারে টিম ম্য়ানেজমেন্ট।

আরও পড়ুন: পন্থদের দলের এক্স ফ্যাক্টর, আড়ালেই রয়ে গেলেন চন্দননগরের বছর একুশের রোগা পাতলা ছেলে

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget