এক্সপ্লোর

IPL 2024: রেকর্ড গড়ে দুরন্ত সেঞ্চুরি কোহলির, রাজস্থানের বিরুদ্ধে আরসিবি বোর্ডে তুলল ১৮৩/৩

RR vs RCB: এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। তিন ম্য়াচে টানা জয় এসেছিল। এই ম্য়াচ জিততে চারে চার।

জয়পুর: গোলাপি শহরে কিং কোহলির ব্য়াটে উঠল ঝড়। নিজের আইপিএল (IPL 2024) কেরিয়ারের আট নম্বর সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। হারের হ্যাটট্রিকের ধাক্কা কাটিয়ে আরসিবিকে জয়ের সরণিতে ফেরাতে মুখ্য দায়িত্ব নিলেন বিরাট নিজেই। চলতি আইপিএলে এই ম্য়াচের আগে ৪ ম্য়াচ খেলে বোর্ডে ২০৩ রান তুলে নিয়েছিলেন বিরাট। অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে ছিলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। এদিন নিজের নামের পাশে যোগ করলেন আরও ১১৩ রান। দলকেও ১৮৩/৩-এ পৌঁছে দিলেন তিনি।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। তিন ম্য়াচে টানা জয় এসেছিল। এই ম্য়াচ জিততে চারে চার। অঙ্ক পরিষ্কার ছিল যে আরসিবিকে আটকাতে হলে তাদের ওপেনিং জুটিকে দ্রুত ফেরাও। টুর্নামেন্টে টানা তিন ম্য়াচে ভাল বল করা বোল্ট, বার্গাররা কেউই পারলেন না সেই কাজটা করতে। শুরু থেকেই ফাফ ডু প্লেসি-বিরাট জুটি চালিয়ে খেলা শুরু করলেন। ওপেনিং পার্টনারশিপে ১২৫ রান যোগ করলেন ২ তারকা। ফাফ ৩৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে আউট হলেন। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান প্রোটিয়া তারকা। তবে বিরাটকে থামানো সম্ভব হয়নি। নিজের শতরান পূরণ করতে কোহলি নেন ৬৭ বল। হাঁকান ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। ফাফ ফিরে যাওয়ার পর গ্লেন ম্য়াক্সওয়েল এদিনও রান পাননি। মাত্র ১ রান করেই ফেরেন তিনি। সৌরভ চৌহান ৯ রান করেন। ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে বাকি সময়টা ক্রিজে কাটিয়ে দেন বিরাট। দলের স্কোরও দুশোর দোরগোড়ায় পৌঁছে দেন। 

এদিন রাজস্থান বোলারদের মধ্যে কোনও বোলারই ছাপ রাখতে পারেননি সেভাবে। বোল্ট ৩ ওভারে ৩০ রান খরচ করলেও কোনও উইকেট পাননি। নান্দ্রে বার্গার ৪ ওভারে ৩৩ রান খরচ করে ১ উইকেট তুলে নেন। চাহাল নিজের স্পেলে ২ উইকেট নেন।

এখনও পর্যন্ত এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একমাত্র জয় পেয়েছিল আরসিবি। এছাড়া সিএসকে, লখনউ ও কেকেআরের বিরুদ্ধে হেরে গিয়েছিল ফাফ ডু প্লেসির দল। এদিনের ম্য়াচে জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। তার জন্য কিন্তু বাটলার, জয়সওয়াল ও রিয়ান পরাগের ব্যাট যাতে না চলে সেদিকে খেয়াল রাখতে হবে আরসিবি বোলারদের। 

আরও পড়ুন: রাজস্থানের বিরুদ্ধে ১০ ওভারের শেষে আরসিবির স্কোর ৮৮/০, ম্যাচের লাইভ আপডেট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget