এক্সপ্লোর

IPL 2024: সময় খারাপ যাচ্ছে? মানতেই চাইছেন না রিঙ্কু, বিশ্বকাপের দল থেকে বাদ পড়া প্রসঙ্গে কী বললেন?

Rinku Singh: গত মরশুমে আইপিএলে ১৪৯ এর ওপর স্ট্রাইক রেট রেখে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু। চারটি অর্ধশতরানও ছিল ঝুলিতে। যার জন্য ভারতীয় দলের জার্সিতে আয়ারল্যান্ড সফরে প্রথমবার সুযোগ পান।

আমদাবাদ: দেশের জার্সিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে (T20 International Cricket) অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) স্কোয়াডে জায়গা পাননি রিঙ্কু সিংহ (Rinku Singh)। রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে তিনি সফর করবেন। কিন্তু ১৪ সদস্যের মূল দলে তিনি নেই। যেদিন ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা হল, সেদিন নিজের নাম মূল দলে না দেখতে পেয়ে কিছুটা হতাশও হয়েছিলেন। আইপিএলের প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে আজ সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর তার আগে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন বাঁহাতি এই মিডল অর্ডার ব্য়াটার। 

সানরাইজার্সের বিরুদ্ধে ম্য়াচের আগে রিঙ্কু বলেন, ''আমি যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলাম, সেদিন থেকে অনেক জুনিয়র পর্যায়ের চ্যাম্পিয়নশিপ জিতেছি। ট্রফি জিতেছি। কিন্তু কোনওদিন কোনও বড় টুর্নামেন্ট জিততে পারিনি। আমি বিশ্বকাপের মঞ্চে খেলতে যাব। আশা রাখি সেখানে জয় ছিনিয়ে আনতে পারব আমরা। আমার স্বপ্ন দেশের হয়ে বড় কোনও ট্রফি জিতি ও তা নিজের হাতে ধরতে পারি যেন।''

গত মরশুমে আইপিএলে ১৪৯ এর ওপর স্ট্রাইক রেট রেখে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু। চারটি অর্ধশতরানও ছিল ঝুলিতে। যার জন্য ভারতীয় দলের জার্সিতে আয়ারল্যান্ড সফরে প্রথমবার সুযোগ পান। খেলেছেন দক্ষিণ আফ্রিকার কঠিন পিচেও। দেশের হয়ে ১১ ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫৬ রান করেছেন। ৮৯ গড়ে ব্যাটিং করেছেন। স্ট্রাইক রেট ১৭৬। এতদূর পর্যন্ত পরিসংখ্যান রিঙ্কুর হয়েই কথা বলছিল। কিন্তু চলতি আইপিএলে একেবারেই ফর্মে নেই উত্তরপ্রদেশের এই ব্যাটার। ১১ ইনিংসে মোট ১৬৮ রান করেছেন এখনও পর্যন্ত। গড় মাত্র ১৯। সর্বোচ্চ ২৬। দলের কম্বিনেশনের জন্য অনেক ম্য়াচে শেষের দিকে নামতে হয়েছে। সেভাবে রান করার সুযোগই পাননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনে তাই রিঙ্কুকে রিজার্ভে রেখে মূল দলে ফর্মে থাকা শিবম দুবেকে নিতে বাধ্য হন। সময় খারাপ যাচ্ছে? রিঙ্কু বলছেন, ''সময় তো তাঁদের খারাপ যায়, যাঁদের হাত-পা থাকে না। আমার তো ভগবান হাত-পা দিয়েছে। আমি এভাবে ভাবিই না যে সময় খারাপ যাচ্ছে।''

কেকেআরের তারকা মিডল অর্ডার ব্যাটার আরও বলেন, ''আমি যখনই ভাল খেলেছি, বা ছন্দে থাকি, তখনই আমার একটা কথাই মনে হয় আগামী ম্য়াচে আরও ভাল খেলতে হবে আমাকে। আরও পরিশ্রম করতে হবে। গত বছর পাঁচটি ছক্কা হাঁকানাের পর আমি আরও পরিশ্রম করেছিলাম। এরপর দেশএর জার্সিতে খেলার সুযোগও পাই। আমার জীবনটাও বদলে যায়। আমি বিজ্ঞাপণও পেতে শুরু করি। যখন দেখি নিজের নামে হোর্ডিং লেগেছে কোথাও, তখন ভাল লাগে। এখন কোথাও একা যাই না। যখন এগুলো ভাবি, তখন মনে হয় জীবনে কিছু করতে পেরেছি।''

আগের ম্য়াচগুলোয় ভাল পারফর্ম করতে পারেননি। তবে সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাট হাতে নামার সুযোগ পেলে রান পাবেন, আশাবাদী রিঙ্কু।

সেরা শিরোনাম

Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
Angkrish Raghuvanshi: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget