এক্সপ্লোর

IPL 2024: দিল্লি বধে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ

DC vs SRH: এই মুহূর্তে কেকেআর রয়েছেন তিন নম্বরে। সানরাইজার্স ৭ ম্য়াচ খেলে পাঁচটি জিতেছে। অন্যদিকে কেকেআর ৬ ম্য়াচ খেলে চার ম্য়াচে জয় পেয়েছে এখনও পর্যন্ত।

নয়াদিল্লি: বিশাল রানের লক্ষ্যমাত্রা। ২৬৭ রান তাড়া করতে নেমে কতটা লড়াই করতে পারবে দিল্লির ব্যাটাররা, তা নিয়ে সংশয় ছিলই। তবুও কিছুটা লড়াই দিয়েছিলেন পন্থরা। কিন্তু পারলেন না শেষ পর্যন্ত। ১৯৯ রানেই গুটিয়ে গেল দিল্লির ইনিংস। আরও একটা জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ শিবির। প্যাট কামিন্সের দল পয়েন্ট টেবিলেও টেক্কা দিল কেকেআরকে। তাঁদের সরিয়ে দুই নম্বরে উঠে এল সানরাইজার্স। এই মুহূর্তে কেকেআর রয়েছেন তিন নম্বরে। সানরাইজার্স ৭ ম্য়াচ খেলে পাঁচটি জিতেছে। অন্যদিকে কেকেআর ৬ ম্য়াচ খেলে চার ম্য়াচে জয় পেয়েছে এখনও পর্যন্ত।

চলতি আইপিএলে তিনটি সর্বাধিক রানই বোর্ডে তুলেছে এখনও পর্যন্ত সানরাইজার্সই। ২৮৭, ২৭৭ ও আজকের ম্য়াচে ২৬৬। শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল দিল্লি শিবির। তবুও অরুণ জেটলি স্টেডিয়ামে সমর্থকদের সমর্থন কিছুটা প্লাস পয়েন্ট ছিল দিল্লির। পৃথ্বী এদিন টানা চারটি বাউন্ডারি হাঁকান। এরপর প্রথম ওভারেই আউট হন ক্যাচ দিয়ে। ১ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। তবে দিল্লির আশা বাঁচিয়ে রেখেছিলেন জ্যাক ফ্রেসার ম্য়াকগ্রুক। আজকের সেরা স্ট্রাইক রেট ছিল তাঁরই। ৩৬১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন জ্যাক। মাত্র ১৮ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। পাঁচটি বাউন্ডারি ও সাতটি ছক্কা হাঁকান তিনি। কিন্তু তিনি ফিরতেই কিছুটা রানের গতি কমে যায় দিল্লির। অভিষেক পোড়েল এদিনও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন। ২২ বলে ৪২ রান করে তিনি। ঋষভ পন্থ ৩৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। অবশেষে ১৯৯ রানে শেষ হয় দিল্লির ইনিংস। সানরাইজার্স বোলারদের মধ্যে ৪ উইকেট নেন নটরাজন। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর, ওয়াশিংটন। ২টো করে উইকেট নেন মারকাণ্ডে ও রেড্ডি। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। সানরাইজার্সের হয়ে ওপেনে নেমেছিলেন যথারীতি অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। বেশিরভাগ ম্য়াচেই এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন হেড। একের পর এক ম্য়াচে ঝোড়াে ইনিংস দেখা গিয়েছে তাঁর। এদিনও তাঁর ব্য়তিক্রম হল না। ক্রিজের ২ প্রান্ত থেকেই মারকুটে ব্যাটিং করেন অরেঞ্জ আর্মির ২ ওপেনার। মাত্র ৫ ওভারেই একশোর গণ্ডি পেরিয়ে যায় সানরাইজার্স। মাত্র ১৬ বলে অর্ধশতরান পূরণ করেন এদিন হেড। অভিষেক আরও ভয়ঙ্কর ছিলেন। আজ দ্রুততম অর্ধশতরান হাঁকানোর রেকর্ডও ভেঙে দিতে পারতেন এই বাঁহাতি। কিন্তু শেষ পর্যন্ত ১২ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান এই বাঁহাতি তরুণ ব্যাটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Hardik Pandya: MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড
MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget