এক্সপ্লোর

IPL 2024: কীভাবে ফাঁদে ফেলেছিলেন হেড-অভিষেকদের? কেকেআরকে ফাইনালে তুলেই ফাঁস স্টার্কের

Mitchell Starc: স্টার্কের পারফরম্য়ান্স দেখার পরই অনেকেই মুখ লুকনো শুরু করেছেন। গতকাল নিজের প্রথম স্পেলেই তিন উইকেট তুলে নেন অজি পেসার।

আমদাবাদ: ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যে তাঁকে নিলামের টেবিল থেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স শিবির (kolkata Knight Riders)। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে একেবারেই নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না। প্রতি ম্য়াচেই প্রায় দুশোর ওপর রান হজম করতে হচ্ছল। এমনকী উইকেটও পাননি দুটো ম্য়াচে। সমালোচনার তীর ছুড়তে শুরু করেন নিন্দুকেরা। কিন্তু গ্রুপ পর্বে মুম্বই ম্য়াচের পর প্লে অফে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে স্টার্কের পারফরম্য়ান্স দেখার পরই অনেকেই মুখ লুকনো শুরু করেছেন। গতকাল নিজের প্রথম স্পেলেই তিন উইকেট তুলে নেন অজি পেসার। প্রথম ওভারেই নিঁখুত ইয়র্কারে ফেরান বিপজ্জ্বনক ট্রাভিস হেডকে। এরপর ফর্মে থাকা নীতিশ রেড্ডি ও শাহবাজ আহমেদকেও প্য়াভিলিয়নের রাস্তা দেখান স্টার্ক। ম্য়াচের সেরার পুরস্কারও জেতেন স্টার্ক।

গোটা টুর্নামেন্টে হায়দরাবাদের যেই ওপেনিং জুটি বারবার সমস্যায় ফেলেছিল সব দলকে, তাঁদের বিরুদ্ধে কীভাবে সফল হলেন? ম্য়াচের পর স্টার্ক বলছেন, ''আমরা জানতাম যে পাওয়ার প্লে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কেকেআর ও হায়দরাবাদ দুটো দলই পাওয়ার প্লে-তে সব ম্য়াচেই প্রচুর রান করেছে। তাই আমাদের একটাই লক্ষ্য ছিল যে দ্রুত টপ অর্ডারকে আউট করা। মিডল অর্ডারকে এরপর নিশানা করা। যেভাবে হেড ও অভিষেক গোটা মরশুমে খেলেছে, তাতে ওরা হাত খোলার জায়গা পেলেই বল গ্যালারিতে পাঠিয়েছে। তাই ওঁদের কোনওভাবেই অফস্ট্যাম্পের বাইরে বল যাতে না করা হয় সেদিকে লক্ষ্য রেখেছিলাম আমরা। হার্ড লেংথে বল করেছিলাম। স্টাম্প টু স্টাম্প বল করে স্যুইং করানোর চেষ্টা করেছিলাম আমরা। স্পিনাররা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এছাড়া গোটা বোলিং ডিপার্টমেন্টই দুর্দান্ত পারফর্ম করেছে।''

হর্ষিত রানা ও বৈভব আরোরার প্রশংসা শোনা গেল স্টার্কের গলায়। চলতি আইপিএলে হর্ষিত ১৭ ও বৈভব ১০ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। অজি পেসার বলছেন, ''ওঁরা তরুণ। ওঁদের দেখে দারুণ লাগছে। অসাধারণ স্কিলফুল ও প্রতিভাবান প্লেয়ার। হর্ষিত এই বছর অনবদ্য ফর্মে রয়েছে। কোনও একজনের নাম নেওয়া যাবে না। গোটা বোলিং ডিপার্টমেন্টই ভাল পারফর্ম করেছে।''

উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৫৯ রান বোর্ডে তুলে নেয় সানরাইজার্স। রান তাড়া করতে নেমে ১৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget