এক্সপ্লোর

IPL 2024: একই শরীরে হাজারো রূপ রোহিতের, সচিন থেকে যুবরাজ, বাদ দিলেন না দ্রাবিড়কেও

Rohit Sharma: রোহিত কিন্তু এই অসম্মান, কষ্ট একেবারেই মাঠে বুঝতে দিচ্ছেন না। বরঞ্চ দলের টানা তিন ম্য়াচ হারে হতাশা প্রকাশ করতেও দেখা গিয়েছে তাঁকে। এবার অন্য় একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মুম্বই: চলতি আইপিএলে সবচেয়ে আলোচিত যে দল, তার নাম মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) । আর সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন রোহিত শর্মা। টুর্নামেন্ট শুরুর আগেই নেতৃত্ব হারিয়েছেন। কিন্তু তা যে একেবারেই মুম্বই সমর্থকরা মেনে নেননি তা প্রতি ম্য়াচেই গ্যালারিতে সমর্থকদের বহিঃপ্রকাশেই বোঝা যাচ্ছে। মাঠের বাইরে তাঁকে নিয়ে এত ভালবাসা, আবেগের উচাটান। কিন্তু তিনি নিরুত্তাপ থেকেছেন। হার্দিক পাণ্ড্যের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই খেলছেন প্রতি ম্য়াচে। একজন টিমম্য়ান হিসেবে সবসময় দলকে উৎসাহিত করছেন। পাঁচবার যেই দলকে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করেছিলেন, সেই দলই তাঁর কথা ভাবেনি। কিন্তু রোহিত কিন্তু এই অসম্মান, কষ্ট একেবারেই মাঠে বুঝতে দিচ্ছেন না। বরঞ্চ দলের টানা তিন ম্য়াচ হারে হতাশা প্রকাশ করতেও দেখা গিয়েছে তাঁকে। তবে এবার অন্য় একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে ভারতের হয়ে খেলা কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটারদের নকল করছেন হিটম্যান। 

অনুশীলনের সময় হোক বা মাঠে, বরাবরই বেশ রসিক মানুষ রোহিত। বিভিন্ন সময়ে মাঠে তাঁর নামা কর্মকাণ্ড দেখে অনেকেই হেসে ওঠেন। প্লেয়ারদের সঙ্গে হাসি ঠাট্টা, খুনসুঁটি করতে থাকেন সবসময়। সোশ্য়াল মিডিয়ায় দেখা যাচ্ছে একটি ভিডিওতে রোহিত অনুশীলনের মাঠে সচিন, দ্রাবিড়, যুবরাজদের নকল করছেন। আবার বল হাতে হরভজন সিংহের মতই পাখির মত উড়ে এসে ডেলিভারি ছুড়ে দিচ্ছেন। এই লিস্টে হিটম্য়ান বাদ রাখেননি বর্তমান ভারতীয় দলের কোচ ও প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়কেও।

 

 

এবারের আইপিএলের নিলামের আগেই রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বভার দেওয়া হয়। কিন্তু যে ফলাফল আশা করা গিয়েছিল, তা হয়নি এখনও। তিনটি ম্য়াচে খেলতে নেমে তিনটি ম্য়াচেই হারের মুখ দেখতে হয়েছে পাঁচবারের আইপিএল জয়ী দলকে। হার্দিক পাণ্ড্য়ের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। দলে পারফরম্য়ান্স গ্রাফও পড়েছে। এমনকী শোনা যাচ্ছে যে রোহিত-হার্দিক দু ভাগে ভাগ হয়ে গিয়েছে দল। মাঠের খারাপ পারফরম্য়ান্সের প্রভাব পড়েছে দলের অন্দরমহলেও। ড্রেসিংরুমে ক্রিকেটারদের মধ্যে মনোমালিন্য শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী মরশুমে রোহিত, বুমরা, সূর্যকুমারের মত সিনিয়র ক্রিকেটাররা মুম্বই শিবির ছেড়ে বেরিয়ে যেতে পারেন। এমনকী কিছুদিন আগে নাকি হার্দিকের থেকে ফের নেতৃত্বের ব্যাটন রোহিতকে ফিরিয়ে দিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজি। তবে রোহিত রাজি হননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget