এক্সপ্লোর

Virat Kohli: বড় রান এল না, তবুও প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে কুড়ির ফর্ম্য়াটে এই অনন্য নজির বিরাটের

CSK vs RCB: কিন্তু এরইমধ্যে মুস্তাফিজুর রহমনের একটি স্লোয়ার ডেলিভারিতে বাউন্ডারি লাইনে রাহানের দুরন্ত ফিল্ডিং ও রাচিন রবীন্দ্র ক্যাচ লুফে নেন।

চেন্নাই: শুরুতে বলই পাচ্ছিলেন না। ফাফ ডু প্লেসি প্যাভিলিয়নে ফিরতে ধীরে ধীরে নিজেকে সেট করছিলেন ক্রিজে। কিন্তু এরইমধ্যে মুস্তাফিজুর রহমনের একটি স্লোয়ার ডেলিভারিতে বাউন্ডারি লাইনে রাহানের দুরন্ত ফিল্ডিংয়ের সামনে আউট হতে হয়েছিল বিরাট কোহলিকে। কিন্তু তার মধ্যেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে এক অনন্য রেকর্ড গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১২ হাজার রান পূরণ করলেন বিরাট। এই ম্য়াচে নামার আগে মাত্র ৬ রান দূরে ছিলেন বিরাট। এই ৬ রান করার পথে সিঙ্গলস নিয়েই রেকর্ড বুকে নাম লিখিয়ে নেন বিরাট। 

এই ম্য়াচে নামার আগে ১১,৯৯৪ রান নিজেদের নামের পাশে যোগ করেছিলেন বিরাট। প্রথম সাত ওভারে মাত্র আটটি ডেলিভারি খেলার সুযোগ পেয়েছিলেন কোহলি। কারণ উল্টোদিকে ফাফ ডু প্লেসি ২৩ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নিজের ইনিংসে কোনও ছক্কা না হাঁকালেও ৮টি বাউন্ডারি হাঁকান প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক। কোহলি ২০ বলে ২১ রানের ইনিংস খেলেন। মুস্তাফিজুরের বলে একটি ছক্কা হাঁকিয়েছিলেন। সেই একই ভাবে দ্বিতীয় ছক্কা হাঁকাতে দিয়ে রাহানের হাতে জমা পড়েন কিং কোহলি। তবে এর মধ্য়েই রেকর্ড বুকে নাম লিখিয়ে নেন বিরাট। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কুড়ির ফর্ম্যাটে ১২ হাজার রান পূরণ করেন বিরাট। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Royal Challengers Bengaluru (@royalchallengers.bengaluru)

এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে খেলেননি বিরাট। কিছুদিন আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন বিরাট। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কোহলির স্ত্রী অনুষ্কা। এদিন নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের ৩৭০ তম ম্য়াচ খেলতে নেমেছিলেন বিরাট। এটি ছিল কোহলির ৩৬০ তম ইনিংস। নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে আটটি বাউন্ডারি ও ৯১টি অর্ধশতরান হাঁকিয়েছেন।

দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৪০৩৭ রান এখনও পর্যন্ত করেছেন বিরাট। এই টুর্নামেন্ট কোহলির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী জুন জুলাইয়ে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে বিরাট আদৌ খেলবেন কি না, তা তাঁকে দলে রাখা হবে কি না তা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। এমনটও শোনা যাচ্ছে যে নির্বাচকরা নাকি কোহলিকে বার্তা পাঠিয়েছেন যে তরুণ ক্রিকেটারদের নিয়েই টি-টোয়েন্টি ফর্ম্য়াটের দল সাজাতে চায় তাঁরা। সেক্ষেত্রে আইপিএলে দুরন্ত পারফর্ম করলে নির্বাচকরদের মুখও বন্ধ করে দিতে পারবেন তিনি।

আরও পড়ুন: আইপিএল শুরু হওয়ার আগে আরও শক্তিশালী হল মুম্বই, যোগ দিলেন সেরা পেস অস্ত্র 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget