এক্সপ্লোর

CSK vs RCB: সিএসকের বিরুদ্ধে ইতিহাস গড়বেন বিরাট কোহলি? রয়েছে বড় সুযোগ

Virat Kohli: আইপিএলের মঞ্চে বিরাট কোহলি যে চারটি দলের বিরুদ্ধে হাজারের অধিক রান করেছেন, তার মধ্যে অন্যতম হল সিএসকে।

চেন্নাই: আজ, ২৮ মার্চ, শুক্রবার, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে 'সাদার্ন ডার্বি'। মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (CSK vs RCB)। আরসিবির ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) দিকে নজর থাকবে না, এও আবার হয় নাকি! কোহলিকে ঘিরে উত্তেজনা, উন্মাদনা খুবই স্বাভাবিক। আর কোহলির মাঠে নামা মানেই তো কোনও না কোনও ইতিহাস। এই ম্যাচেও তেমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেকেআরের বিরুদ্ধে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে আরসিবি। ৩৬ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংসে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন বিরাট। অর্থাৎ তিনি ছন্দেই রয়েছেন। সিএসকের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে ১৭ মরশুমে প্রথম জয় পেতে হতে আরসিবির হয়ে কোহলির ব্য়াট চলাটা ভীষণই জরুরি। আরসিবি সমর্থকরাও চাইবেন যেন কোহলি এই ম্যাচে রান করে ফের একবার আরসিবিকে ম্যাচ জেতান। তবে ম্যাচে ইতিহাস গড়ার জন্য কিন্তু কোহলির খুব একটা বেশি রানের প্রয়োজন নেই।

আইপিএলের মঞ্চে কোহলি যে চারটি দলের বিরুদ্ধে হাজারের অধিক রান করেছেন, তার মধ্যে অন্যতম হল সিএসকে। হলুদ ব্রিগেডের বিরুদ্ধে ৩২ ইনিংসে ১০৫৩ রান করেছেন কোহলি। তিনি আজ চিপকে আর মাত্র পাঁচ রান করলেই সিএসকের বিরুদ্ধে আইপিএলে সর্বকালের সর্বাধিক রান করা ক্রিকেটার হয়ে যাবেন। কোহলি পিছনে ফেলবেন তাঁরই ভারতীয় দল তথা দিল্লির প্রাক্তন সতীর্থ শিখর ধবনকে। কোহলি এই রেকর্ড গড়তে পারেন কি না, তা সময়ই বলবে। তবে ম্যাচের আগে সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কিন্তু বিরাট-বন্দনায় মজে। 

'কিং কোহলি' প্রসঙ্গে ম্যাচপূর্বে সিএসকে অধিনায়ককে বলতে শোনা যায়,  'সাম্প্রতিক সময়ে ওরা প্রতি বছরই ভাল পারফর্ম করছে। আর বিরাট কোহলি যখনই প্রতিপক্ষে থাকুন না কেন, সবসময়ই সেই ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা থাকেই। দেশ এবং আরসিবি, সবার হয়েই ওঁ বহুদিন ধরেই ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছেন।'

এ মরশুমে আরসিবি আবার নতুন শুরু করেছে। নতুন অধিনায়ককে নেতৃত্বের দায়ভার দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই রজত পাতিদারকে আরসিবি অধিনায়ক নির্বাচিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন বলে জানান রুতুরাজ গায়কোয়াড়। সিএসকে অধিনায়ক বলেন, 'মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের পর আমরা সবথেকে বেশি এই ম্য়াচেরই অপেক্ষায় থাকি। রজত পাতিদার দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছে। তাই সত্যিই আরও বেশি করে এই আরসিবি ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। ওরা রজতকে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আমি ওকে মেসেজ করে শুভেচ্ছা জানাই। আমরা ভাল বন্ধু এবং দুইজনেই একে অপরকে খুব ভালভাবে চিনিও। আর নিঃসন্দেহেই আরসিবি সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে একটি।'

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
Pathan On Dhoni: মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
MS Dhoni Retirement: রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের
রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget