এক্সপ্লোর

CSK vs RCB: ম্যাচের আগে কোহলিকে দেখেই এগিয়ে আসলেন সিএসকে প্রাক্তনী, তারপর বিরাট যা করলেন... ভাইরাল ভিডিও

Virat Kohli: সিএসকের বিরুদ্ধে ব্যাট হাতে ৩১ রান করলেও অবশ্য শুরু থেকেই ছন্দ হাতড়ে বাড়ান বিরাট কোহলি।

চেন্নাই: আইপিএলে (IPL 2025) আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (CSK vs RCB) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে দুই দলের অধিনায়কের দায়িত্বে যেই থাকুক না কেন, ম্যাচটিকে কিন্তু ধোনি বনাম কোহলির দ্বৈরথ হিসাবেই গণ্য করা হয়। তাই স্বাভাবিকভাবেই বিরাট কোহলির দিকে বাড়তি নজর থাকেই। তাঁর প্রতিটি কর্মকাণ্ডে নজর থাকে। আজকের ম্যাচ শুরুর আগে কোহলির এমনই এক কাণ্ড সকলের মন জিতল।

সিএসকে বনাম আরসিবি ম্যাচের আগে চিপকের বাউন্ডারি লাইনের ধারে থ্রো ডাউনে নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছিলেন কোহলি। ঠিক তখনই তাঁর দিকে এগিয়ে যান 'মিস্টার আইপিএল' তথা সিএসকে প্রাক্তনী সুরেশ রায়না। রায়নাকে দেখামাত্রই নিজের অনুশীলন থামিয়ে দেন 'কিং কোহলি'। দুইজন একে অপরকে আলিঙ্গন ও সৌজন্য বিনিময় করেন। তারপরেই কোহলি আবার নিজের ব্যাটিং করা শুরু করেন। এই মুহূর্তটি স্বাভাবিকভাবেই ক্যামেরাবন্দি হয় এবং মুহূর্তেই তা ভাইরালও হয়ে যায়। 

 

এদিন অবশ্য ব্যাট হাতে খুব একটা নজর কাড়তে ব্যর্থ হন কোহলি।  ৩০ বলে ৩১ রান করে ফেরেন। মাথিশা পাথিরানার বল হেলমেটে আছড়ে পড়েছিল তাঁর। পরের বলে হুক করে পাথিরানার বাউন্সার মাঠের বাইরে ফেললেও, নিজের ছন্দে ছিলেন না কিং। তবু বোর্ডে বড় রান তুলল আরসিবি। কোহলিরা তুললেন ১৯৬/৭। টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। শুরুতেই ঝড় তুলেছিলেন আরসিবি-র ওপেনার ফিল সল্ট। কোহলি অবশ্য শুরু থেকেই ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন।

মাত্র ৫ ওভারের ৪৫ রান তুলে নেয় আরসিবি। তবে পঞ্চম ওভারের শেষ বলে তাদের প্রথম ধাক্কা দেন নূর আমেদ। আফগান স্পিনার তুলে নেন ফিল সল্টকে। ১৬ বলে ৩২ রান করে ফেরেন ইংরেজ তারকা। যদিও উইকেটটি যতটা নূরের, ততটাই হয়তো মহেন্দ্র সিংহ ধোনিরও। নূরের গুগলি ধোঁকা দিয়েছিল সল্টকে। বিদ্যুতের গতিতে সেই বল ধরে স্টাম্প ভেঙে দেন তেতাল্লিশের ধোনি। প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবের দুরন্ত স্টাম্পিং করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও গ্লাভস হাতে উইকেটের পিছনে অনবদ্য মাহি।

মাঝের ওভারে আরসিবি-কে টানলেন দেবদত্ত পাড়িক্কল ও রজত পাতিদার। ১৪ বলে ২৭ রান করলেন দেবদত্ত। ৩২ বলে জোড়ো ৫১ রান অধিনায়ক পাতিদারের। শেষ দিকে ৮ বলে অপরাজিত ২২ রানের ঝোড়ো ইনিংস খেললেন টিম ডেভিড। যদিও শেষ লগ্নে পরপর উইকেট হারাল আরসিবি। আফগান স্পিনার নূর আমেদ নিলেন ৩৬ রানে ৩ উইকেট। নাথান এলিসের পরিবর্তে শ্রীলঙ্কার পাথিরানাকে এই ম্যাচে সুযোগ দেয় সিএসকে। ৩৬ রানে ২ উইকেট নেন তিনি। 

  

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:
Jadavpur University Chaos:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget