এক্সপ্লোর

IPL 2025: ঝড়-বৃষ্টিতে ইডেনে ভেস্তে গেল ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি কেকেআর-পঞ্জাবের, কী ছিল নিয়ম?

KKR vs PBKS: প্রবল ঝড়ের পিছু পিছু এল বৃষ্টি। শুরুতে ঝিরঝিরিয়ে। তারপর ঝমঝমিয়ে। বন্ধ হয়ে গেল ম্যাচ। দুই দলই পেল এক পয়েন্ট করে।

সন্দীপ সরকার, কলকাতা: ঘড়ির কাঁটায় তখন রাত ৯টা ৩৫ মিনিট। পঞ্জাব কিংসের ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের (KKR vs PBKS) ইনিংসে সবে ১ ওভার খেলা হয়েছে। রহমানউল্লাহ গুরবাজ ও সুনীল নারাইনের ওপেনিং জুটি তুলেছে ৭ রান।

দমকা হাওয়ায় উড়ে গেল কেকেআরের ডাগ আউটের সামনে দাঁড়ানো রিঙ্কু সিংহের হাতের কিছু কাগজ। রিঙ্কু বেশ বিব্রত হলেন। দৌড়ে গেলেন কাগজগুলি ধরতে। পারলেন না। সেই কাগজ তখন মাঠের মধ্যে হাওয়ায় উড়ছে। এবং ঠিক সেই মুহূর্তে, কেউ কিছু বুঝে ওঠার আগে শুরু হল প্রবল ঝড়। ক্রিকেটারেরা শুরুতে মাঠেই দাঁড়িয়ে রইলেন। তারপরই কিউরেটর সুজন মুখোপাধ্যায় মাঠ ঢেকে দিতে চাইলেন। আম্পায়াররাও কভার করে দিতে বললেন মাঠ।

প্রবল ঝড়ের পিছু পিছু এল বৃষ্টি। শুরুতে ঝিরঝিরিয়ে। তারপর ঝমঝমিয়ে। বন্ধ হয়ে গেল ম্যাচ। দুই দলের ক্রিকেটারেরাই ফিরে গেলেন ড্রেসিংরুমে।

কেমন ছিল ঝড়ের তীব্রতা? মাঠ ঢাকতে গিয়ে নাজেহাল হতে হল মাঠকর্মীদের। ঝড়ের দাপটে কভার উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে। মাঠের ধারের ফেন্সিংয়ে আটকে ছিঁড়ল কভার। মাঠকর্মীরা ধুপধাপ আছাড় খেলেন কভার ধরতে গিয়ে। দেখে অনেকের মনে পড়েছিল ২০০৭ সালের একটি ম্যাচের কথা। ইডেনে সেবার মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। ঝড়-বৃষ্টিতে বেহাল দশা হয়েছিল ইডেনের। কভার ধরতে গিয়ে আছাড় খেয়ে পড়েছিলেন তৎকালীন সিএবি প্রেসিডেন্ট প্রসূন বন্দ্যোপাধ্যায়।

ঘটনাচক্রে, প্রসূনের আমলে যিনি সিএবি-র সহ-সচিব ছিলেন, সেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এখন সিএবি প্রেসিডেন্ট। অনেকে বলাবলি করছিলেন, দুর্যোগের মোকাবিলায় ইডেনে একশোর বেশি মাঠকর্মী থাকেন। কেউ কেউ বলছিলেন, টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়নি কারণ, প্রায় ১২০ জন মাঠকর্মী ছিলেন। শনিবার সেখানে ছিলেন ৮৫ জন। যদিও স্নেহাশিস বললেন, '৮৫ থেকে ৯০ জন মাঠকর্মীই থাকেন ইডেনে। ঝড়ের তীব্রতাই সমস্যা তৈরি করেছিল। তবে আবহাওয়ার ওপর তো কারও হাত নেই।'

শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় রাত ১০.৫৮ মিনিটে ম্যাচ বাতিল ঘোষণা করা হল। প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস তুলেছিল ২০১/৪। নিয়ম হচ্ছে, ম্যাচের ফয়সালার জন্য কেকেআর ইনিংসে অন্তত ৫ ওভারের খেলা হতেই হতো। সেক্ষেত্রে কেকেআরের পরিবর্তিত লক্ষ্য হতো ৫ ওভারে ৬১ রান। এক ওভার ব্যাট করে ফেলেছিল কেকেআর। ১ ওভারে তাদের স্কোর ছিল ৭/০। যার অর্থ, বাকি ৪ ওভারে ৫৪ রান তুলতে হতো নাইটদের। ম্যাচ চালু করার জন্য সর্বোচ্চ রাত ১১.৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করা যেত।

কিন্তু বৃষ্টি না থামায় আর কভারের ওপর প্রচুর জল দাঁড়িয়ে থাকায় সেই সময়ের মধ্যে খেলা চালু করার আর কোনও সম্ভাবনাই ছিল না। সেই কারণে ম্যাচ বাতিল ঘোষণা করা হল। কেকেআর ও পঞ্জাব কিংস - দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। দুই দলই পেল এক পয়েন্ট করে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget