এক্সপ্লোর

MS Dhoni: ২০২৫ আইপিএলে কি খেলছেন? পাকাপাকি কী জানালেন এম এস ধোনি?

IPL 2024: আগামী আইপিএলের জন্য আপক্যাপড প্লেয়ার হিসেবে ধোনিকে রিটেন করতে চাইছিল সিএসকে। সেই মতই হয়ত আগামী আইপিএলে আনক্যাপড প্লেয়ার হিসেবেই খেলতে দেখা যাবে মাহিকে। 

চেন্নাই: আগামী আইপিএলে তিনি খেলবেন, জানিয়ে দিলেন এম এস ধোনি (MS Dhoni)। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে আদৌ কি ধোনি আগামী আইপিএলে খেলবেন কি না। চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত সব ফ্র্যাঞ্চাইজিকেই তাদের রিটেন করা প্লেয়ারের নাম তালিকা জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আগামী আইপিএলের জন্য আপক্যাপড প্লেয়ার হিসেবে ধোনিকে রিটেন করতে চাইছিল সিএসকে। সেই মতই হয়ত আগামী আইপিএলে আনক্যাপড প্লেয়ার হিসেবেই খেলতে দেখা যাবে মাহিকে। 

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনি জানিয়েছিলেন, ''গত কয়েক বছর ধরে আমি শুধুমাত্র খেলাটা উপভোগ করতে চেয়েছি। ঠিক যেভাবে আমরা বিকেল ৪টায় খেলতে বেরিয়ে যেতাম। যদিও পেশাদার ক্রিকেটে খেলাটাকে শুধু খেলা ভেবে উপভোগ করাটা চাপের। কিছুটা চ্যালেঞ্জিং এখানে। এখানে আবেগ তো থাকেই। সঙ্গে দায়বদ্ধতাও থাকে অনেক। এই হিসেবে আমাকেও একটু ভেবেই পা ফেলতে হবে।''

২০২৪ আইপিএলে নিজেকে যত সম্ভব নীচের দিকে ব্যাটিংয়ে নামতে দেখা গিয়েছিল ধোনিকে। সেই প্রসঙ্গে বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ''সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। ভারতীয় দলের হয়ে জাডেজা, দুবে ওঁরা খেলছে। আমি দেখছিলাম যতক্ষণ ওরা ভাল পারফর্ম করছে, আমি চাইনি নিজে ওপরের দিকে নেমে ওদের সুযোগটা নষ্ট করতে। তাই যতটা পেরেছি নীচের দিকে নেমেছি।''

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টিভিতে চোখ রেখেছিলেন ধোনি। সম্প্রতি এক অনুষ্ঠানে ধোনি জানিয়েছেন, সেই ফাইনালের দিন তাঁর বন্ধুরা ভেবেওছিলেন যে, ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছে। যদিও তিনি নিজে বিশ্বাস করেছিলেন, ম্যাচের মোড় যে কোনও মুহূর্তে ঘুরে যেতে পারে।

ধোনি বলেছেন, 'আমরা বাড়িতে বসে খেলা দেখছিলাম। আমার সঙ্গে কয়েকজন বন্ধুও খেলা দেখছিল। কিন্তু দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পর অনেকেই চলে গিয়েছিল। আমি একমাত্র বসেছিলাম। ভেবে চলেছিলাম, সত্যিই কি ম্যাচ শেষ? এসো একসঙ্গে খেলা দেখো। ক্রিকেট মাঠে কখনওই কোনও কিছু শেষ হওয়ার আগে পর্যন্ত শেষ হয় না। আমার বন্ধুরা কেউই বিশ্বাস করেনি। তবে আমার মনেও মাঝে মধ্যে প্রশ্ন দেখা দিচ্ছিল।  আমরা সবাই চাই দল জিতুক। তবে তারপরেও ভাবনা আসে, এরপর কী হওয়া উচিত? আমার মনে হয়েছিল ওদের ব্যাটিং অর্ডার কিছুটা দুর্বল।' দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের গভীরতা যে কম এবং ডেথ ওভারে সেই সুযোগ যে ভারত কাজে লাগাবে, তা জনতেন ধোনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget