এক্সপ্লোর

SRH vs DC Match Highlights: দুর্যোগে পণ্ড ম্য়াচ, প্লে অফের স্বপ্ন শেষ হায়দরাবাদের, দিল্লি পয়েন্ট পেতেই চাপে কেকেআর

IPL 2025: ১১ ম্যাচে ১৩ পয়েন্ট হয়ে গেল দিল্লির। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রইল তারা। কেকেআরের ঝুলিতে ১১ ম্যাচে ১১ পয়েন্ট। অর্থাৎ, সমসংখ্যক ম্যাচ খেলে কেকেআরের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে গেল দিল্লি।

হায়দরাবাদ: অঙ্কের বিচারে হয়তো কঠিন। তবু সামান্য হলেও স্বপ্ন বেঁচে ছিল। বাকি চার ম্যাচের চারটিই জিতলে ১৪ পয়েন্টে শেষ করত সানরাইজার্স হায়দরাবাদ। দশ দলের আইপিএল হওয়ার পর থেকে ১৪ পয়েন্টে কোনও দল প্লে অফের টিকিট পায়নি। কিন্তু এবার পয়েন্ট টেবিলে যেরকম ট্র্যাফিক জ্যাম, তাতে কপাল খুললেও খুলে যেতে পারত প্যাট কামিন্সদের।

কিন্তু ঘরের মাঠেই কপাল পুড়ল হায়দরাবাদের (SRH vs DC)। দিল্লি ক্যাপিটালসকে বাগে পেয়েও পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হলেন কামিন্সরা। বৃষ্টিতে ভেস্তে গেল সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ। এক পয়েন্ট করে পেল দুই দলই। হায়দরাবাদের প্লে অফের স্বপ্ন শেষ। কারণ, ১১ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৭। বাকি তিন ম্যাচ জিতলেও ১৩ পয়েন্ট পাবে তারা। যেখানে ইতিমধ্যেই ১৪ বা তার বেশি পয়েন্ট পেয়ে গিয়েছে চার দল।

বরং, ম্যাচ ভেস্তে গেলেও, এক পয়েন্ট পেয়ে সুবিধাজনক জায়গায় রইল দিল্লি ক্যাপিটালস। চাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। সোমবারের ম্যাচ হেরে যেতে পারত দিল্লি। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ১৩৩/৭ স্কোরে আটকে গিয়েছিল দিল্লির ইনিংস। সেই রানও হতো না, যদি না শেষ দিকে ট্রিস্টান স্টাবস ও আশুতোষ শর্মা লড়াই চালিয়ে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দিতেন। 

 

সেই ম্যাচ থেকেই এক পয়েন্ট পেলেন অক্ষর পটেলরা। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট হয়ে গেল দিল্লির। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রইল তারা। কেকেআরের ঝুলিতে ১১ ম্যাচে ১১ পয়েন্ট। অর্থাৎ, সমসংখ্যক ম্যাচ খেলে কেকেআরের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে গেল দিল্লি। ফলে প্লে অফের দৌড় আরও কঠিন হল গতবারের চ্যাম্পিয়নদের।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কামিন্স। কামিন্সের পেসের আগুনে ছারখার হল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে ১৩৩/৭ স্কোরে আটকে গেল দিল্লি। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে তিন উইকেট কামিন্সের। তিনটি উইকেটই পাওয়ার প্লে-তে। পাওয়ার প্লে-তে প্রথম অধিনায়ক হিসাবে তিন উইকেট নিলেন কামিন্স। যদিও তাঁর বল হাতে লড়াই ব্যর্থ হল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় থেকেও হায়দরাবাদ ম্যাচ না জেতায়।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget