এক্সপ্লোর

MI vs LSG: লখনউয়ের বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরানে অরেঞ্জ ক্যাপের মালিক হলেন, জোড়া মাইলফলকও স্পর্শ করলেন সূর্য

Suryakumar Yadav: ২৮ বলে চারটি চার ও সমসংখ্যক ছক্কার সুবাদে লখনউয়ের বিরুদ্ধে ৫৪ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব।

মুম্বই: গোট মরশুম জুড়েই দুরন্ত ছন্দে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে (SuryaKumar Yadav)। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (MI vs LSG) আজ ফের একবার জ্বলে উঠল তাঁর ব্যাট। দুরন্ত ৫৪ রানের ইনিংস খেললেন সূর্যকুমার। তাঁর এই ইনিংসে বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে অরেঞ্জ ক্যাপ তো তাঁর মাথা চলে আসলই, জোড়া মাইলফলকও স্পর্শ করলেন সূর্য।

রবি বিষ্ণোইয়ের বলে এই ম্যাচে নিজের প্রথম ছক্ক হাঁকান সূর্যকুমার যাদব। এটি তাঁর আইপিএল কেরিয়ারে ১৫০তম ছক্কা। নিজের ইনিংসে এরপরেও আরও তিনটি ছক্কা হাঁকান সূর্য, মারেন চারটি চারও। তাঁর ২৮ বলে ৫৪ রানের ইনিংস লখনউয়ের বিরুদ্ধে মুম্বইকে দু'শোর অধিক রান তুলতে সাহায্য করে। ঘটনাক্রমে, এই ইনিংসের সুবাদেই চার হাজার আইপিএল রানের গণ্ডি পার করে ফেললেন সূর্য। মুম্বই ইন্ডিয়ান্স তারকা আইপিএলে মাত্র ২৭১৪ বল খেলেই চার হাজার রান পূরণ করে ফেললেন।

বলের নিরিখে সর্বকালীন তৃতীয় দ্রুততম হিসাবে চার হাজার আইপিএল রান পূরণ করলেও, ভারতীয় হিসাবে কিন্তু সূর্যই দ্রুততম। তাঁর থেকে কেবল দুই আরসিবি কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেলই কম বল খেলে চার হাজার রানের গণ্ডি পার করেছেন। উভয়েই ২৬৫৮ বলে খেলে চার হাজার রান করেছেন। সূর্যের দখলে ১৬০ ম্যাচ খেলে বর্তমানে মোট ৪০২১ রান রয়েছে। তিনি ৩৪-র অধিক গড় ও ১৪৭-র অধিক স্ট্রাইক রেটে নিজের এই রান করেছেন। আইপিএলে দুইটি শতরানের পাশাপাশি ২৭টি অর্ধশতরানও করেছেন সূর্য।

 

 

দুরন্ত ইনিংসের পর সূর্যর মুখে স্বাভাবিকভাবেই হাসি। তপ্ত গরমে দিনরাতের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে পেরে সূর্যর গলায় স্বস্তি। তিনি বলেন, 'আমি বহুদিন পরে এই টুপিটা (অরেঞ্জ ক্যাপ) পরার সুযোগ পেলাম আমি। দারুণ লাগছে। সত্যি বলতে টস হারের পর আমি খুবই খুশি হয়েছিলাম। এই এত গরমে প্রথম ইনিংসে দুশোর অধিক রান তোলা ব্যাটিং দিক থেকে বেশ ভালই। এই রানটা বেশ ভালই এবং উইকেটটা খানিক মন্থর গতির। তাই এই রান তোলাটা কিন্তু ওদের জন্য সহজ হবে না। দেখা যাক ম্যাচের ফলাফল কী হয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget