এক্সপ্লোর

RCB IPL Champion: 'অন্যায় হয়েছে...', আরসিবি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পরেই বিস্ফোরক কর্ণাটকের হবু মুখ্যমন্ত্রী

IPL 2026: গত বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও আরসিবির হোমগ্রাউন্ড চিন্নাস্বামী নয়, বরং আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই এবারের আইপিএল ফাইনাল আয়োজিত হয়।

বেঙ্গালুরু: সপ্তাহান্তে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক মায়াবী রাতে আবারও একবার আইপিএল চ্যাম্পিয়ন (RCB IPL Champion) হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে মাত্র দ্বিতীয় দল হিসাবে নাগাড়ে দ্বিতীয়বার আইপিএল খেতাব জিতল আরসিবি। তবে তারপরেই বিস্ফোরক মন্তব্য করলেন আরসিবির গড় কর্ণাটকের হবু মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (DK Shivakumar)। শিবকুমারের কী নিয়ে মুখ খোলেন? 

আসলে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় এবারের আইপিএল ফাইনাল আরসিবির ঘরের মাঠ, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেই হওয়ার কথা ছিল। তবে সেই ফাইনাল চিন্নাস্বামী স্টেডিয়ামের বদলে ফের একবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই আয়োজিত হয়। এই নিয়েই এবার সরব হলেন কর্ণাটকের হবু মুখ্যমন্ত্রী।  

রিপোর্টারদের শিবকুমার বলেন, 'আরসিবির সঙ্গে কোনও অন্যায় হয়নি। অন্যায়টা হয়েছে বেঙ্গালুরু ও কর্ণাটকের তরুণদের সঙ্গে। আইপিএল ফাইনাল তো এখানে হওয়ার কথা ছিল। কিন্তু সেটা আমদাবাদে আয়োজিত হল। গত বার যা হয়েছিল, সেটা তো আমরা সকলে ভুলে গিয়ে নতুনভাবে আবার শুরু করেছি।'

কিন্তু কেন বেঙ্গালুরুতে গ্রুপ পর্বের ম্যাচ আয়োজিত হলেও, ফাইনাল সরিয়ে দেওয়া হল? এই বিষয়ে গত মাসে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আইপিএল ফাইনালের জন্য বরাদ্দের থেকে অনেক বেশি কমপ্লিমেন্টারি টিকিট চাওয়া হয়েছিল। তাদের এই দাবি মানা কোনওভাবেই সম্ভব নয় বলে দাবি করে ফাইনাল ম্যাচ বেঙ্গালুরুর বদলে আমদাবাদে করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

তবে সেই পয়মন্ত আমদাবাদেই নাগাড়ে দুইবার আইপিএলের খেতাব নিজেদের হাতে তুলল আরসিবি। এদিন ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল আরসিবি। গুজরাত টাইটান্স তোলে ১৫৫/৮। সর্বোচ্চ ৫০ রান করেন ওয়াশিংটন সুন্দর। দলে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড থাকলেও, তাঁদের ছাপিয়ে গিয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন রশিক সালাম দার।

আরও পড়ুন:- ব্যাটে হাতে দুরন্ত, ডান্স ফ্লোরেও অনবদ্য, আইপিএল জয়ের পর বিরাট-অনুষ্কার সেলিব্রেশন ভিডিও ভাইরাল 

জবাবে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে আরসিবি। দলের হয়ে সর্বাধিক, অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। তাঁরই ব্যাট থেকে আসে উইনিং শটটিও। অল্প রানের পুঁজি নিয়ে রশিদ খান টাইটান্সদের ম্যাচে ফেরানোর খানিকটা চেষ্টা করলেও, রান সংখ্যাটা এতই কম ছিল আর শুরুটা টাইটান্স বোলাররা এমনই করেছিল যে আরসিবিকে আর থামানো যায়নি।   

Advertisement

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Advertisement

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget