এক্সপ্লোর

IPL 2026: প্রথম বলেই ছক্কা হজম, ১৭ বছর পরে রয়্যালসে প্রত্যাবর্তনেই খচে গেলেন জাডেজা

Rajasthan Royals: ১৭ বছর পর রয়্যালস শিবিরে যখন ফিরলেন তখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ইতিমধ্য়েই অবসর নিয়ে নিয়েছেন ৩৭ বছরের এই অলরাউন্ডার।

গুয়াহাটি: আইপিএলের (IPL 2026) প্রস্তুতিতে মগ্ন এই মুহূর্তে সব ফ্র্যাঞ্চাইজিগুলো। অনুশীলনে ব্যস্ত রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ক্রিকেটাররাও। এবারই রাজস্থান শিবিরে ফিরেছেন অভিজ্ঞ রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ২০০৮ সালে আইপিএলে অভিষেক হয়েছি এই ফ্র্যাঞ্চাইজিতেই। ২০০৯ পর্যন্ত খেলেছিলেন শেন ওয়ার্নের নেতৃত্বে। সেই সময় জাদেজা ছিলেন ভারতীয় ক্রিকেটে উঠতি প্রতিভা। ১৭ বছর পর রয়্যালস শিবিরে যখন ফিরলেন তখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ইতিমধ্য়েই অবসর নিয়ে নিয়েছেন ৩৭ বছরের এই অলরাউন্ডার। কিন্তু প্রত্য়াবর্তন খুব একটা ভাল হল না।

রয়্য়ালসের ক্যাম্পে যোগ দেওয়ার পর তরুণ প্লেয়ারদের সঙ্গে অনুশীলনে মেতে উঠেছেন জাডেজা। কুড়ির ফর্ম্য়াটে দীর্ঘদিন পরেই খেলতে নামবেন। কারণ ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর গত বছর আইপিএলেই শেষবার দেখা গিয়েছিল তাঁকে। অনুশীলনে বোলিং করছিলেন জাডেজা। ব্যাট হাতে স্ট্রাইকিং এন্ডে ছিলেন যশস্বী জয়সওয়াল। জাডেজার প্রথম বলটিতেই জয়সওয়াল পেল্লাই একটি ছক্কা হাঁকান। ১৩ বছরের ছোট ব্যাটারের কাছে এভাবে প্রথম বলেই ছক্কা হজম করে কিছুটা বিরক্তি প্রকাশ করতেই দেখা যায়। তিনি একটু চেঁচিয়েই বলে ওঠেন, 'ঘর থেকেই মনে হয় প্র্যাক্টিস করে এসেছে...'। আসলে পুরোটাই মজার ছলে।

এতটাই জোরে শট হাঁকিয়েছিলেন জয়সওয়াল, তা দেখেই চমকে গিয়েছিলেন জাডেজা। তিনি নেটের সামনে থাকা রয়্যালস শিবিরের বাকিদের দিকে তাকিয়ে বলেন, ''এখনই আমাকে বলেছিল যে ঘুম হয়নি রাতে। তার মানে ঘর থেকেই প্র্যাক্টিস করে এসেছে মনে হয়।''

সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে স্যামসনের ওপর বাড়তি দায়িত্ব থাকবে এবার ব্যাটিং ডিপার্টমেন্টের। ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড রিয়ান পরাগের কাছে থাকলেও ওপেনিংয়ে নেমে ইনিংসের গোড়াপত্তনের দায়িত্ব থাকবে জয়সওয়ালের ওপরই। সঙ্গে থাকবে বৈভব সূর্যবংশী।

এদিকে, ইতিমধ্যেই বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করে চাপে বৈভব সূর্যবংশী। ১৪ বছরের বৈভব জানিয়েছিল যে তাঁর পছন্দের সিনেমা ধুরন্ধর। কিন্তু সমস্যা হল এই ছবিটি সেন্সর A সার্টিফিকেট দিয়েছে। সেক্ষেত্রে কীভাবে সর্বভারতীয় টেলিভিশনে একটি শোয়ে এসে এভাবে প্রাপ্তবয়স্ক ছবি নিয়ে কথা বলল বৈভব। তার এখনও প্রাপ্তবয়স্ক হতে চার বছর সময় লাগবে। যদিও ক্রিকেটের মাঠে বৈভব তারকা তারকা বোলারদের বিরুদ্ধে মারাকাটারি ব্যাটিং করেছে এখনও পর্যন্ত। কিন্তু এই মন্তব্যের জন্য সোশ্য়াল মিডিয়াতে সমালোনায় পড়তে হয়েছে বিহারের বিস্ময় ব্যাটারকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget