এক্সপ্লোর

RCB vs KKR Playing XI: আরসিবি ম্যাচের আগে ধাক্কা কেকেআরের, ছিটকে গেলেন দলের ভরসা! কাকে সুযোগ দিল নাইটরা?

IPL 2026: টস জিতে কেকেআরকে আগে ব্যাট করতে পাঠালেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।

রায়পুর: জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাওয়ার সুযোগ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে (RCB vs KKR)। আর প্লে অফের দৌড়ে থাকতে হলে জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। এরকম পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের উদ্বেগ বাড়িয়েছিল বৃষ্টি। রায়পুরে বৃষ্টির কারণে আরসিবি বনাম কেকেআর ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা গেল না। ম্যাচ ভেস্তে গেলে কেকেআরের কপাল পুড়বে কি না, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছিল।

অবশেষে বৃষ্টি থামার পর রাত সাড়ে আটটায় টস হল। ম্যাচ শুরু হবে রাত ৮.৪৫ মিনিটে। তবে ভক্তদের স্বস্তি বলতে, ওভারসংখ্যা কমেনি। অর্থাৎ ২০ ওভার করেই খেলবে দুই দল। টস জিতে কেকেআরকে আগে ব্যাট করতে পাঠালেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। স্বাভাবিক কারণেই। এমনিতেই বৃষ্টির আশঙ্কা রয়েছে, এরকম পরিস্থিতিতে সব দলই চায় পরে ব্যাট করতে। যাতে কোনও কারণে বৃষ্টিতে ওভার সংখ্যা কাটছাঁট হলে ডাকওয়ার্থ ল্যুইস নিয়ম মতো অঙ্ক কষে এগনো যায়। আরসিবিও সেই কৌশলই নিল।

তবে ম্যাচের আগেই বড় ধাক্কা খেল কেকেআর। পায়ের চোটের জন্য ছিটকে গেলেন দলের অন্যতম সেরা স্পিনার বরুণ চক্রবর্তী। ছন্দে ফেরা বরুণ যে নাও খেলতে পারেন, সেই আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। তাঁর পরিবর্তে কেকেআর-এর জার্সিতে অভিষেক হচ্ছে পেসার সৌরভ দুবের। অজিঙ্ক রাহানে জানালেন, পায়ের চোটের জন্য খেলছেন না বরুণ।

কলকাতা নাইট রাইডার্সের একাদশ: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, রিঙ্কু সিংহ, সুনীল নারাইন, অনুকূল রায়, বৈভব অরোরা ও কার্তিক ত্যাগী

কেকেআরের সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার: সৌরভ দুবে, রামনদীপ সিংহ, তেজস্বী দাহিয়া, নভদীপ সাইনি, টিম সেইফার্ট

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশ: জেকব বেথেল, বিরাট কোহলি, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, বেঙ্কটেশ আইয়ার, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, রসিখ সালাম দার, জেকব ডাফি ও জশ হ্যাজলউড

টসের পর রাহানে বলেন, 'আমাদের শেষ চার ম্যাচ ভাল গিয়েছে। আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। প্রতিপক্ষদের সম্মান করতে চাই। ছোট ছোট মুহূর্তগুলো জিততে চাই। এই ফর্ম্যাটে ছোট ছোট মুহূর্তগুলো জিততেই হয়। সেটা গুরুত্বপূর্ণ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget