এক্সপ্লোর

IPL 2026: আইপিএল মরশুম শুরুর আগে আরসিবির অনুশীলনে অনুপস্থিত যশ দয়াল, কারণ ঘিরে শুরু জল্পনা

Yash Dayal: যশ দয়ালের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা চলছে। তিনি আপাতত বেলে বাইরে রয়েছেন।

নয়াদিল্লি: আইপিএলের (IPL 2026) মহারণ শুরু হতে আর সপ্তাহখানেক বাকি রয়েছে। ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজ়িগুলি নিজেদের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে। সেই তালিকায় গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (Royal Challengers Bengaluru) রয়েছে। তবে আরসিবির শিবিরে বিরাট কোহলি যোগ দিলেও, যোগ দেননি যশ দয়াল (Yash Dayal)। এরপরেই তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

গত বছর আইপিএলে আরসিবির জয়ের অন্যতম বড় কারণ যশ দয়াল। ভাল পারফর্ম করে জাতীয় দলেও ডাক পেয়েছিলেন। তবে হালে তাঁকে ঘিরে শুধু বিতর্ক আর বিতর্ক। উত্তরপ্রদেশের ক্রিকেটারের বিরুদ্ধে দুই ভিন্ন রাজ্যে শারীরিক নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে এক অভিযোগকারিণী আবার নাবালিকা। এই সব বিতর্কের জেরে তাঁকে উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে খেলতে দেওয়া হয়নি। এবার কী তাহলে আইপিএলেও তেমনটাই হচ্ছে?

হালে আরসিবির যে নতুন টিম বাস দলকে মাঠে আনতে, নিয়ে যেতে ব্যবহার করা হচ্ছে, তাতে সকল খেলোয়াড়দেরই মোটামুটি ছবি রয়েছে। তবে নেই গতবার দলের হয়ে ১৩টি উইকেট নেওয়া যশ দয়ালের ছবি। এরপরে অনুশীলনেও তিনি অনুপস্থিত। তাই দুইয়ে দুইয়ে চার করে অনেকেই বিভিন্ন ধরনের জল্পনা শুরু করেছেন। কেউ কেউ তো দাবি করছেন এইসব বিতর্কের জেরে যশ দয়ালকে নীরবে নিজেদের দল থেকে রিলিজ় করে দিয়েছে আরসিবি।

তবে এই নিয়ে কিন্তু আরসিবির তরফে এখনও কোনওরকমের সরকারি কোনও বিবৃতি দেওয়া হয়নি। নিলামের আগে আরসিবি কিন্তু তাঁকে রিটেনই করেছিল। এতে অবশ্য জল্পনা থামছে না। প্রসঙ্গত উল্লেখ্য যশ দয়াল এইসব বিতর্কের মাঝেও কিন্তু সম্প্রতি বিয়েটা সেরে ফেলেছেন। ব্যক্তিগতভাবে ছোটখাট অনুষ্ঠানে ফেব্রুয়ারিতেই যশ বিয়ে করেছেন বলে খবর। তবে তাতেও বিতর্ক কিন্তু কমছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget