এক্সপ্লোর

IPL 2026: পার্পল থেকে হলুদে, পিএসএল থেকে নাম তুলে নেওয়া কেকেআর প্রাক্তনীকে সই করাল সিএসকে

Spencer Johnson: দুই মরশুমে নয় ম্যাচে মাত্র পাঁচটি উইকেট নিয়েছেন সিএসকের নতুন তারকা ক্রিকেটার।

নয়াদিল্লি: আন্তর্জাতিক মঞ্চে তিনি হলুদ জার্সি পরে মাঠে নামেন। এবার আইপিএলেও (IPL 2026) তাঁকে হলুদ জার্সি পরেই মাঠে নামতে দেখা যাবে। তিনি স্পেনসর জনসন (Spencer Johnson)। বাঁ-হাতি ফাস্ট বোলার। এবার তাঁকে সই করাল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।

মঙ্গলবারই জনসনকে সই করার কথা ঘোষণা করে হলুদ ব্রিগেড। মরশুম শুরুর আগেই নাথান এলিস চোটের কারণে গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। পেশিতে চোট রয়েছে তাঁর। সেই এলিসের বদলেই আইপিএলে খেলার সুযোগ পেলেন স্বদেশীয় স্পেনসার জনসন। তিনি প্রাথমিকভাবে অবিক্রিত থাকলেও, অতীতে গুজরাত টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স দলের অঙ্গ থাকা জনসনকে পরিবর্ত হিসাবে সই করানো হল।

উল্লেখযোগ্য বিষয় হল তিনিও আইপিএলে অবিক্রিত থাকার পর পিএসএলে দল পেয়েছিলেন। জনসনকে কিনেছিল কোয়াট্টা গ্ল্যাডিয়েটার্স। তবে এলিসের পরিবর্তে তিনি সিএসকে শিবিরে যোগ দিতে পারেন বলে বেশ কয়েকদিন ধরেই গুজব শোনা যাচ্ছিল। সেই জল্পনা আরও বাড়িয়ে সপ্তাহখানেক আগেই পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিলেন জনসন। 

 

 

এবার জল্পনা সত্যি করে তাঁকে সই করানোর কথা জানাল চেন্নাই সুপার কিংস। দারুণ গতিতে বোলিং করতে সক্ষম জনসন। তবে তাঁর আইপিএল পরিসংখ্যান কিন্তু খুব একটা আহামরি নয়। দুই মরশুমে নয় ম্যাচে মাত্র পাঁচটি উইকেট নিয়েছেন জনসন। এ মরশুমে সেই পরিসংখ্যান বদলে ভাল কিছু করার জন্য নিঃসন্দেহেই মরিয়া হয়ে মাঠে নামবেন জনসন। তিনি কতটা সাফল্য পান এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আজই কেকেআরও আকাশ দীপের বদলি ক্রিকেটার হিসাবে নতুন তারকার নাম ঘোষণা করেছে। আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কেকেআর। তাঁকে ছেড়ে দেওয়ায় কেকেআর শিবিরে আর কোন বাঁ-হাতি ফাস্ট বোলার ছিল না। তবে সেই অভাব পূর্ণ হল। লম্বা, বাঁ-হাতি এক ফাস্ট বোলারকে আকাশ দীপের বদলি হিসাবে সই করাল নাইট শিবির। তাঁর নাম সৌরভ দুবে। বাঁ-হাতি এই ফাস্ট বোলারকে সই করার কথা জানিয়ে নাইট শিবির বিবৃতিতে বলে, 'সৌরভ দুবে আকাশ দীপের বিকল্প হিসাবে যোগদান করেছেন। আকাশ দীপ আইপিএল ২০২৬ থেকে ছিটকে গিয়েছেন। আমরা আকাশ দীপের দ্রুত সুস্থতা কামনা করি।'

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget