এক্সপ্লোর

Virat Kohli-Travis Head: বিতর্কের কেন্দ্রে বিরাট, ম্যাচশেষে হেডের সঙ্গে হাতই মেলালেন না কোহলি

SRH vs RCB: ম্যাচে আরসিবিকে ৫৫ রানের ব্যবধানে দুরমুশ করে সানরাইজার্স হায়দরাবাদ।

হায়দরাবাদ: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচশেষে (SRH vs RCB) শুরু বিতর্ক। ম্যাচের পর আরসিবির বিরাট কোহলি (Virat Kohli) হাতই মেলালেন না সানরাইজার্সের ট্র্যাভিস হেডের (Travis Head) সঙ্গে। 

এদিন ম্যাচের দ্বিতীয় ইনিংসে আরসিবির ব্যাটিংয়ের সময়ই কোহলিকে হেডের হেডের উদ্দেশে বেশ উত্তেজিতভাবে কিছু বলতে দেখা হয়। তবে ঠিক কোন ঘটনার জেরে এর সূত্রপাত হয়, সেটা বোঝা যায়নি। এই ঘটনার আগেই অবশ্য কোহলি দুইটি বাউন্ডারি মেরেছিলেন। তবে তারপর বেশিক্ষণ তিনি ক্রিজে টিকে থাকতে পারেননি ১১ রানেই সাজঘরে ফেরেন তিনি। শেষমেশ সানরাইজার্সের বিরুদ্ধে পরাজিতও হয় আরসিবি। 

এরপরেই ম্যাচশেষে দুই দল মাঠে প্রথা মেনে করমর্দনের মাধ্যমে সৌজন্য বিনিময় করে। সেই সময়ই ঘটনাটি ঘটে। কোহলি প্যাট কামিন্স, অভিষেক শর্মাদের সঙ্গে করমর্দন করলেও, হেডের বাড়িয়ে দেওয়া হাত একেবারে উপেক্ষা করে এগিয়ে যান। হেডের পরেই দাঁড়িয়ে থাকা ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডিদের সঙ্গেও করমর্দন করেন বিরাট। তাঁর হেডের সঙ্গে হাত না মেলানো এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জলঘোলা। 

 

 

ম্যাচের কথা বলতে গেলে এদিন ব্যাটে নেমে প্রথম থেকেই আগাগোড়া দুরন্ত খেলে ২৫৫ রান তোলার পর, মূলত শাকিব হুসেন, ঈশান মালিঙ্গার নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ জিতে নেয় নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজ়ি। আরসিবিকে তারা ২০ ওভারে ২০০ রানের বেশি করতেই দিল না।

প্রথমে ব্যাটে নেমে পাওয়ার প্লেতে ৬৩ রান যোগ করে ফেলে সানরাইজার্সরা। অভিষেক শর্মা মাত্র ২০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন, তবে তারপর বেশিদূর এগোতে পারেননি তিনি। ৫৬ রানে ফিরতে হয় তাঁকে। তারপরে ঈশান কিষাণের সঙ্গে জুটি বাঁধেন হেনরিখ ক্লাসেন। দুই ইনফর্ম ব্যাটার ২৬ বলে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। দুইজনেই ব্যক্তিগত অর্ধশতরানও পূরণ করেন। ক্লাসেন ২৩ বলে চলতি মরশুমের ষষ্ঠ অর্ধশতরান হাঁকান, আর ঈশান ৩১ বলে করেন হাফসেঞ্চুরি। শেষমেশ ক্রুণাল পাণ্ড্য তাঁদের শতাধিক রানের পার্টনারশিপ ভাঙলেও, ততক্ষণে হায়দরাবাদ দু'শোর গণ্ডি পার করে গিয়েছিল। তারা ২৫৫ রানে থামে। ক্লাসেনের ৫১ ও ঈশান ৭৯ রানের ইনিংস তো খেলেনই, শেষের দিকে নেমে নীতীশ কুমার রেড্ডিও ১২ বলে ২৯ রানের আগ্রাসী ইনিংস খেলেন।

আরও পড়ুন:- নির্ধারিত হয়ে গেল কোয়ালিফায়ার ১-এর দুই প্রতিপক্ষ, প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াইয়ে চার দল 

জবাবে বেঙ্কটেশ আইয়ারের দৌলতে আরসিবি শুরুটা বিধ্বংসীভাবে করে। মাত্র ৩.৪ ওভারেই গত বারের চ্যাম্পিয়ন অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে। তবে তারপরেই জোড়া ধাক্কা। ঈশান মালিঙ্গার বলে ৪৪ রানে ফেরেন বেঙ্কটেশ, আর শাকিব হুসেন ১৫ রানে আউট করেন বিরাট কোহলিকে। তিনে নেমে দেবদত্ত পাড়িক্কালও ২১ রানের বেশি করতে পারেননি। এমন পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার ও ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া ক্রুণাল পাণ্ড্য। তবে দুইজনে রান পেলেও, রানের গতি বাড়াতে ব্যর্থ হন, বা বলা ভাল সানরাইজার্স বোলাররা তেমনটা হতে দেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Advertisement

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget