এক্সপ্লোর

MS Dhoni: দিল্লি ম্যাচেও একাদশে নেই ধোনি, তাহলে কি গোটা আইপিএলেই দেখা যাবে না?

CSK vs DC: অনুশীলনের মঞ্চে ধোনি ফিরলেও তাঁকে কখনও মাঠে খেলতে দেখা যায়নি চেন্নাইয়ের জার্সিতে। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজ সিএসকের ম্য়াচে কি ধোনিকে খেলতে দেখা যাবে? 

চেন্নাই: আইপিএলে এখনও পর্যন্ত এবার মাঠে নামতে দেখা যায়নি মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। চলতি আইপিএল শুরুর আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্রাক্তন অধিনায়ক। কিন্তু এরপর থেকে চোট সারিয়ে অনুশীলনের মঞ্চে ধোনি ফিরলেও তাঁকে কখনও মাঠে খেলতে দেখা যায়নি চেন্নাইয়ের জার্সিতে। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজ সিএসকের ম্য়াচে কি ধোনিকে খেলতে দেখা যাবে? উত্তরটা না। মহেন্দ্র সিং ধোনিকে দিল্লি ম্যাচেও খেলতে দেখা যাবে না। তিনি একাশে নেই।

কাফ পেসির চোটের কারণে ছিটকে গিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। বেশ কিছুদিন আগে থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে যদিও তাঁকে অনুশীলন করতে দেখা গেছে, তবুও ধোনি এখনও এই মরসুমে প্লেয়িং একাদশে জায়গা করে নিতে পারেননি। দিল্লি তাঁদের ঘরের মাঠে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নেমেছে। কিন্তু তাঁর আগেই সিএসকে'র তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে ধোনি খেলতে পারবেন না। চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ এরিক সিমন্স জানিয়েছিলেন, 'ধোনিকে দিল্লির বিরুদ্ধে ম্য়াচে একাদশে পাওয়া যাবে না। কারণ ও দলের সঙ্গে দিল্লিতে যায়নি। সে অনুশীলন করছে। এমনকী প্রতিদিন শারীরিকভাবে আরও ফিট হয়ে উঠেছেন। তবে যখন সে নিজেই খেলার জন্য প্রস্তুত হবে, তখনই তাঁকে একাদশে খেলানোর বিষয়ে ভাবনা চিন্তা করা হবে।'

উল্লেখ্য, কিছুদিন আগেই মহেন্দ্র সিংহ ধোনি অন্য কারণে শিরোনামে উঠে এসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছিল যে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) সমীর রিজ়ভি নামাজ পড়ার পরামর্শ দিয়েছিলেন। তারপরেই নাকি সমীর রিজ়ভিকে সিএসকের দল থেকে বাদ দেওয়া হয়। ধোনি বহুদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগেছেন। তাঁর হাঁটুর অস্ত্রোপচারও করা হয়। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে নেটিজেনরা দাবি করছেন সমীর রিজ়ভি নাকি ধোনিকে হাঁটুর চোটের সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য তাঁকে নামাজ পড়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আলোচনা যতই হোক না কেন, এই বিষয়ে এখনও কিন্তু কোনওরকম সরকারিভাবে সিএসকে, ধোনি বা সমীর রিজ়ভি, কারুর তরফেই মুখ খোলা হয়নি। সরকারি কোনও বিবৃতি বা কোনও ভরসাযোগ্য সূত্র বা ব্যক্তির এই বিষয়ে কোনও মন্তব্য যেহেতু নেই, তাই সোশ্যাল মিডিয়ার এই দাবি দাওয়াগুলিকে আপাতত গুজব হিসাবেই ধরা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget