এক্সপ্লোর

IPL Auction 2025: দেশের বাইরেই আয়োজিত হবে আইপিএল নিলাম? কবে বসবে আসর?

IPL 2025: ইতিমধ্যেই আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি আসন্ন মরশুমের জন্য নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে।

নয়াদিল্লি: ৩১ অক্টোবর আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের শেষদিন ছিল। সেইমতোই ১০ ফ্র্যাঞ্চাইজিরই তরফেই রিটেনশন তালিকা জমে দিয়ে দেওয়া হয়েছে। এবার সকলের নজর আইপিএলের মেগা নিলামের (IPL Auction 2025) দিকে। কিন্তু ঠিক কবে এবং কোথায় এই নিলাম আয়োজিত হবে, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি।

তবে খবর অনুযায়ী সৌদি আরবের রিয়াদে এবারের আইপিএলের নিলাম আয়োজিত হতে পারে। এবং সেই নিলাম হতে পারে এ মাসের শেষের দিকেই। IANS-র রিপোর্টে কিন্তু এমনটাই দাবি করা হচ্ছে। সূত্র মারফৎ জানানো হয়েছে যে এবারের মেগা নিলামের দিনক্ষণ নির্ধারিত করার প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য কর্তারা ইতিমধ্যেই কাজকর্ম শুরু করে দিয়েছেন। এক সূত্র জানান, 'আধিকারিকরা ওখানে (রিয়াদে) দিনক্ষণ এবং জায়গা ঠিক করার জন্য গিয়েছিল। শীঘ্রই সরকারিভাবে ঘোষণা করা হবে।'  

নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দশটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ২৫ জন খেলোয়াড়কে দলে নিতে পারবে। এর আগে রিটেনশনে সর্বাধিক ছয়জন করে ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলিকে। রিটেনশন বা নিলামের সময় আরটিএম কার্ড দিয়ে মোট ছয়জন ক্রিকেটার ধরে রাখতে পারত ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে মাত্র দুই দলই ছয়টি করে তারকাকে রিটেন করেছে।  এদের মধ্যে কলকাতা নাইট রাইডার্স অন্যতম। এই রিটেনশন তালিকা প্রকাশের পর কলকাতা নাইট রাইডার্সের নিলামের জন্য কত টাকা অবশেষ রয়েছে, সেই নিয়ে ধন্দ ছিল।

নাইটরা সর্বাধিক ১৩ কোটি টাকায় রিঙ্কু সিংহকে রিটেন করেছে। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের ১২ কোটি টাকা করে দিয়ে দলে রেখেছে নাইট। আর গত বারের চ্যাম্পিয়ন দল আনক্যাপড ক্রিকেটার হিসাবে রিটেন করেছে হর্ষিত রানা ও রমনদীপ সিংহকে। এই দুই তারকার জন্যই খরচ হয়েছে ৫৭ কোটি। সেই অনুযায়ী ১২০ থেকে ৫৭ কোটি টাকা গেলে আর ৬৩ কোটি টাকা অবশিষ্ট থাকার কথা। কিন্তু প্রকাশিত তালিকায় দেখা যায় কেকেআরের কাছে আর ৫১ কোটি টাকাই রয়েছে। কিন্তু কেন? এই বাড়তি ১২ কোটি টাকা গেল কই?

বিষয়টা রয়েছে নিয়মে। আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথম রিটেনশনকে ১৮, দ্বিতীয় ১৪, তৃতীয়কে ১১, চতুর্থকে ১৮ এবং দুই আনক্যাপড ক্রিকেটারকে সর্বাধিক চার কোটি টাকা করে দিয়ে দলে ধরে রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। কেকেআর তাঁদের সব ক্রিকেটারদেরই তুলনামূলক কম টাকায় দলে থাকতে রাজি করিয়ে ফেলেছে। কিন্তু আইপিএল কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল যে ফ্র্যাঞ্চাইজিগুলি যাই করুক, ছয় রিটেনশনের জন্য কমপক্ষে ৬৯ কোটি টাকা তাঁদের ঝুলি থেকে কাটা হবে।

সেই জন্যই কেকেআর মোট ৫৭ কোটিতে দলের ছয় তারকাকে খেলার জন্য রাজি করিয়ে নিলেও, তাঁদের ঝুলি থেকে মোট ৬৯ কোটিই কাঁটা যাবে। তাই মেগা নিলামে বাধ্য হয়েই নাইটদের ৫১ কোটি টাকা হাতে নিয়েই দল গড়তে নামতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দেখতে দেখতে ২০-র পথে, রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পরেই আবেগঘন বিরাট কোহলি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget