এক্সপ্লোর

Virat Kohli: দেখতে দেখতে ২০-র পথে, রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পরেই আবেগঘন বিরাট কোহলি

IPL Retention 2025: বিরাট কোহলিকে এই মেগা নিলামের আগে ২১ কোটি টাকায় রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

নয়াদিল্লি: ২০০৮ সালে এক তরুণ বিরাট কোহলির (Virat Kohli) ওপর ভরসা দেখিয়ে তাঁকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তারপর কেটে গিয়েছে ১৭টা বছর। এ মরশুমের মেগা নিলামের আগেও বিরাট কোহলিকে ফের একবার রিটেন করেছে আরসিবি। আরসিবির রিটেনশন তালিকায় (IPL Retention 2025) সবার আগে নাম রয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়কের। ফের একবার তাঁকে রিটেন করার পর, নিজের এই দীর্ঘ সফর ফিরে দেখে বেশ আবেগঘন কোহলি।

১৭ মরশুম পার করে ফেলেছেন। এই রিটেনশন তিন বছর সম্পূর্ণ হতে হতে তিনি একই ফ্র্যাঞ্চাইজিতে ২০ মরশুম কাটিয়ে ফেলবেন। মূলত সেই কথা মনে করেই আবেগঘন কোহলি। মহাতারকা ক্রিকেটারের এক ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরসিবি। সেখানে কোহলিকে বলতে শোনা যায়, 'আরসিবি আমার কাছে কী, সেটা সকলেই জানেন। এটা বিশেষ এক সম্পর্ক যেটা দিন দিন আরও মজবুত হচ্ছে। আরসিবির জার্সিতে মাঠে নামার অনুভূতিটা বাকি সবকিছুর থেকে আলাদা। আশা করছি সমর্থকরাই আমার বিষয়ে এমনটাই ভাবেন। এই সাইকেল শেষে আরসিবির জার্সিতে আমার ২০ বছর সম্পূর্ণ হবে, সেটা নিঃসন্দেহে বিশেষ আবেগের। এক দলের হয়ে এতদিন খেলব, এটা আমি কখনও ভাবিওনি। তবে আমি আর অন্য কোথা যেতে চাই না।'   

 

 
বিরাট কোহলি আসন্ন তিন মরশুমে নিজের লক্ষ্যও ঠিক করে ফেলেছেন। হাতেগোনা কয়েকটি দল যারা শুরু থেকে খেলে একবারও আইপিএল খেতাব জিততে পারিনি, সেগুলির অন্যতম হল আরসিবি। এই খেতাবের খরাটা কাটানোই লক্ষ্য তাঁর। পাশাপাশি কানাঘুষো শোনা যাচ্ছে কোহলিকে আসন্ন মরশুমে ফের একবার আরসিবিকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। কোহলিকে ফের একবার আরসিবির নেতৃত্বে দেখা যায় কি না, এখন সেটাই দেখার।
 
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: এক বছরেই বেতন বাড়ল ২২৬৩ শতাংশ, কেকেআরের প্রথম রিটেনশন রিঙ্কু সিংহের স্বপ্নের সফর অব্যাহত 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget