এক্সপ্লোর

৪৩৭ দিন পর প্রত্যাবর্তন ধোনির: রোহিতকে ফাঁদে ফেলে আউট করা দেখে মুগ্ধ আজহার-কিরমানিরা

আইপিএলের উদ্বোধনী ম্যাচে ধোনিকে দেখা গেল নতুন চেহারায়। গোঁফ-দাড়ি রেখেছেন অনেকটা বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম নায়ক, ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের আদলে।

কলকাতা: গুনে গুনে ৪৩৭ দিন। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে এক বছরেরও বেশি সময় পরে প্রত্যাবর্তন ঘটালেন মহেন্দ্র সিংহ ধোনি। শেষবার তাঁকে ম্যাচ খেলতে দেখা গিয়েছিল গত বছরের ১০ জুলাই। ওল্ড ট্র্যাফোর্ডে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে, বিশ্বকাপের সেমিফাইনালে। ৪৩৭ দিন পর ফের ম্যাচ খেললেন ধোনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে তাঁকে দেখা গেল নতুন চেহারায়। গোঁফ-দাড়ি রেখেছেন অনেকটা বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম নায়ক, ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের আদলে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতে কিছু করার সুযোগ পাননি ধোনি। ২ বল খেললেন। কোনও রান না করে অপরাজিত রইলেন। তবু ম্যাচের শেষে ক্রিকেটমহলে ধোনিকে নিয়ে মুগ্ধতা। কারণ, আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটল ‘ক্যাপ্টেন কুল’-এর। নির্লিপ্ত, পেশাদারি ভঙ্গিতে প্রতিপক্ষের সমস্ত প্রত্যাঘাত নিষ্ক্রিয় করে দিয়ে চেন্নাই সুপার কিংসকে দিলেন প্রথম ম্যাচেই জয়ের স্বাদ। ম্যাচে ধোনির ক্ষুরধার মস্তিষ্কের প্রয়োগ দেখে উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটারেরা। ধোনির নেতৃত্বের প্রশংসা শোনা গেল মহম্মদ আজহারউদ্দিনের গলায়। ২২১টি আন্তর্জাতিক ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন আজহার। কেমন দেখলেন ‘ক্যাপ্টেন কুল’-কে? রবিবার হায়দরাবাদ থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে বললেন, ‘ধোনির নেতৃত্বে সেই একইরকম ধার রয়েছে। ওর গেম রিডিং বরাবরই প্রশংসনীয়। পরিসংখ্যান ওর হয়ে কথা বলে।’ শনিবার যেভাবে রোহিত শর্মাকে ফাঁদে ফেলে আউট করেছেন ধোনি, তা দেখে আপ্লুত আজহার। লেগস্পিনারের বিরুদ্ধে রোহিতের রেকর্ড ঈর্ষণীয় নয়। মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের পঞ্চম ওভারে তাই লেগস্পিনার পীযূষ চাওলাকে আক্রমণে আনেন ধোনি। তারপর? ‘চাওলা বল করার সময় লং অফ থেকে সরিয়ে ডিপ মিড উইকেট আর লং অন বাউন্ডারিতে ফিল্ডার রাখল ধোনি। রোহিতকে হাওয়ায় ড্রাইভ মারার প্রলোভন দেখাল। ৩০ গজের বৃত্তের মধ্যে ছিল মিড অফ ফিল্ডার। যার মাথার ওপর দিয়ে বল তুলে দিতে পারলেই বাউন্ডারি নিশ্চিত। চাওলার বলে সেই লফটেড ড্রাইভ মারতে গিয়েই মিড অফে ধরা পড়ল রোহিত। ধোনি বুঝেছিল, আবু ধাবির মন্থর উইকেটে মিড অফ ফিল্ডারকে পার করে শট খেলা ঝুঁকিপূর্ণ হবে রোহিতের পক্ষে। সেই ফাঁদেই পা দিল রোহিত,’ বললেন আজহার। যোগ করলেন, ‘নিজে ব্যাট করতে না নেমে রবীন্দ্র জাডেজা-স্যাম কারানদের আগে পাঠানোটাও প্রশংসনীয়। বাঁহাতি ব্যাটসম্যানদের দিয়ে ক্রুণাল পাণ্ড্যর বাঁহাতি স্পিন অকেজো করল।’ আর উইকেটকিপার ধোনি? ‘দেখে মনে হল না ওর রিফ্লেক্স কমেছে। তা নাহলে এনগিডির বলে শরীর ডানদিকে শূন্যে ভাসিয়ে বাঁহাতি ক্রুণালের ওই ক্যাচ নিতে পারত না,’ বললেন সৈয়দ কিরমানি। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার আরও বললেন, ‘উইকেটের পিছন থেকে যেভাবে গোটা দলকে পরিচালনা করল, বোলারদের পরামর্শ দিল, তাতে মনে হল মাঠে কোথায় কী হচ্ছে সব ওর হাতের তালুর মধ্যে দেখতে পাচ্ছে। ধোনির নেতৃত্বে সিএসকে এবারও ভাল ক্রিকেট খেলবে।’

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget