এক্সপ্লোর

IPL Mega Auction 2022: কেকেআরকে ফাইনালে তুলেছিলেন গতবার, এবার অবিক্রিত তারকা ব্যাটার

IPL 2022: এবার আইপিএল নিলামে কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যানের বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। কিন্তু তাঁকে দলে নিতে আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি।

বেঙ্গালুরু: গতবার তাঁর নেতৃত্বে কেকেআর (KKR) আইপিএলে রানার্স হয়েছিল। তবে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স বলার মতো ছিল না। তবুও কেকেআর ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল অইন মর্গ্যানের ওপর। যদিও তাঁকে রিটেন করা হয়নি।

এবার আইপিএল নিলামে কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যানের (Eoin Morgan) বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। কিন্তু তাঁকে দলে নিতে আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি।

পুরনো নাইটদের দলে ফেরাতে আগ্রহ দেখিয়েছিল কেকেআর। রিঙ্কু সিংহ, প্যাট কামিন্সদের ফিরিয়েছে কেকেআর। তবে দীনেশ কার্তিক ও অইন মর্গ্যানের প্রতি তাঁদের আগ্রহ ছিল না। বিশ্বকাপজয়ী অধিনায়ক অবিক্রিত থাকায় প্রশ্ন উঠছে, তাঁর আইপিএল কেরিয়ার কি তবে শেষ!

নিলামে মর্গ্যানের মতো অজি অধিনায়কও অবিক্রিত থাকলেন। অ্যারন ফিঞ্চ। দেড় কোটি টাকা বেস প্রাইজ ছিল তাঁর। তবে তাঁকে দলে নিতে কেউ আগ্রহ দেখায়নি। গতবারও আনসোল্ড ছিলেন তিনি।

তিনি জাতীয় দলের উদ্ধারকর্তা হয়ে দাঁড়িয়েছেন বারবার। সেই চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) আইপিএলে (IPL) দল পেলেন না। নিলামে প্রথম দফায় অবিক্রিত থাকলেন সৌরাষ্ট্রের ব্যাটার। 

মাত্র ৫০ লক্ষ টাকা বেস প্রাইস রেখেছিলেন পূজারা। গত আইপিএলে তাঁকে বেস প্রাইস দিয়েই কিনেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু এবার পূজারাকে নিয়ে আগ্রহ দেখাল না মহেন্দ্র সিংহ ধোনির দলও। গত মরসুমে তাঁকে কোনও ম্যাচ খেলায়নি সিএসকে।

আইপিএলে তাঁর ঈর্ষণীয় ব্যাটিং রেকর্ড। ওপেনিং করার অভিজ্ঞতাও রয়েছে। তবে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে দেখা যায় না। ধারাবাহিকতার অভাবে টেস্ট দলেও তাঁর জায়গা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। সেই অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) নিলাম থেকে তুলে নিয়ে চমক দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কেকেআরের (KKR) জার্সিতে নামবেন মুম্বইয়ের ব্যাটার।

বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) রিটেন করেছে কেকেআর। তিনি ইনিংস ওপেন করবেন। নাইট শিবির তাঁর সঙ্গী ওপেনারের খোঁজ করছিল। রবিবার, নিলামের শুরুতেই রাহানেকে তুলে নিল কেকেআর। সব কিছু ঠিকঠাক চললে তিনিই হয়তো আইয়ারের সঙ্গী ওপেনার।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget