এক্সপ্লোর

IPL Mega Auction 2022: অবশেষে দল পেলেন ঋদ্ধিমান, খেলবেন হার্দিকের গুজরাত টাইটান্সে

IPL Auction 2022: নিলামে প্রথম দিন উপেক্ষিত ছিলেন। যা দেখে অনেকে হতবাক হয়ে গিয়েছিলেন। নিলামের দ্বিতীয় দিন স্বস্তি ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) জন্য। দল পেলেন বাংলার উইকেটকিপার ব্যাটার।

বেঙ্গালুরু: নিলামে প্রথম দিন উপেক্ষিত ছিলেন। যা দেখে অনেকে হতবাক হয়ে গিয়েছিলেন। নিলামের দ্বিতীয় দিন স্বস্তি ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) জন্য। দল পেলেন বাংলার উইকেটকিপার ব্যাটার। আগামী আইপিএলে তিনি খেলবেন হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের হয়ে। তাঁর ন্যূনতম দর ছিল এক কোটি টাকা। ঋদ্ধির জন্য দর হেঁকেছিল চেন্নাই সুপার কিংসও। অবশেষে গুজরাত তাঁকে দলে নিল। এক কোটি ৯০ লক্ষ টাকা দাম উঠল অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারের।

ভারতীয় দল থেকে তাঁকে নাকি বলে দেওয়া হয়েছে যে, ভবিষ্যতের দিকে তাকাতে চাইছে তারা। যে কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে তাঁকে না রেখে কে এস ভরতকে দলে রাখা হতে পারে। যে হতাশায় রঞ্জি ট্রফি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি।

সেই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এবার আইপিএলের (IPL) নিলামের টেবিলেও উপেক্ষিত ছিলেন প্রথম দিন। তাঁর ন্যূনতম দর ছিল ১ কোটি টাকা। কিন্তু বাংলার উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে শনিবার আগ্রহ দেখায়নি কোনও দলই। তাই নিলামে প্রথম দফায় অবিক্রিতই থেকে গিয়েছিলেন ঋদ্ধি। সেই ঋদ্ধি, বিরাট কোহলি পর্যন্ত যাঁকে বিশ্বের সেরা উইকেটকিপার বলে মেনে নিয়েছেন। অবশেষে রবিবার স্বস্তি বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য ।

পঞ্জাব কিংস তাঁকে রিটেন করেনি। কে এল রাহুলকে (KL Rahul) এবার তুলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। তাঁকে দলের অধিনায়কও করা হয়েছে। তবে রাহুলকে চাপমুক্ত হয়ে ক্রিকেট খেলতে দিতে চায় আইপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি। অধিনায়কত্ব ও ব্যাটিং নিয়েই ভাবুন রাহুল, উইকেটকিপিং নিয়ে তাঁকে ভাবতে হবে না, এমনই অবস্থান নিয়েছে এলএস ।

দলের মেন্টর গৌতম গম্ভীর বলেছেন, 'আমরা কুইন্টন ডি'ককের মতো কাউকে চেয়েছিলাম। কারণ কে এলকে উইকেটকিপিংয়ের দায়িত্ব থেকে অব্যহতি দিতে চেয়েছিলাম। কারণ উইকেটকিপিং, নেতৃত্ব ও ব্যাটিং, সব একসঙ্গে করাটা চাপের। সেই কারণেই কুইন্টনকে নেওয়া।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget