এক্সপ্লোর

IPL Points Table: হায়দরাবাদের বিরুদ্ধে রেকর্ড গড়ার রাতে পয়েন্ট টেবিলে লম্বা লাফ কেকেআরের, কোন দল কোথায়?

KKR vs SRH: আইপিএলের ইতিহাসে রানের নিরিখে এটা সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে বেশি ব্যবধানে পরাজয়। গত বছর চেন্নাইয়ে সিএসকে-র কাছে ৭৮ রানে হেরেছিল হায়দরাবাদ। সেই নজিরও ছাপিয়ে গেল এদিন।

সন্দীপ সরকার, কলকাতা: সাপ-লুডোর খেলা যেন। বৃহস্পতিবারের আগে পর্যন্ত এক দল ছিল আইপিএল (IPL 2025) পয়েন্ট টেবিলের আট নম্বরে। আর এক দল দশে। আটে ছিল গতবারের ফাইনালিস্ট দল সানরাইজার্স হায়দরাবাদ। আর লাস্ট বয় হয়ে বসেছিল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

ইডেনে বৃহস্পতিবার কেকেআরের রেকর্ড জয়ের পর সব অঙ্ক ওলট-পালট হয়ে গেল। পয়েন্ট টেবিলে বিরাট প্রোমোশন শাহরুখ খান-জুহি চাওলার নাইটদের। দশ থেকে এক লাফে পাঁচে উঠে এল কেকেআর। ৪ ম্যাচে ৪ পয়েন্ট হল নাইটদের। সবচেয়ে বড় কথা, ২০ বল বাকি থাকতে সানরাইজার্স হায়দরাবাদকে অল আউট করে দিয়ে ও ৮০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ভেন্টিনেশনে থাকা রান রেটকেও এক রাতে সুস্থ করে ফেলল কেকেআর। আর সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ হেরে নেমে গেল দশ নম্বরে। ৪ ম্যাচে ২ পয়েন্ট প্যাট কামিন্সদের।

২ ম্যাচে ৪ পয়েন্ট করে রয়েছে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে। তবে রান রেটে এগিয়ে থাকায় পাঞ্জাব একে। দিল্লি দুইয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্সের ঝুলিতে ৩ ম্যাচে রয়েছে চার পয়েন্ট করে। আরসিবি রান রেটে এগিয়ে থাকায় তিনে, জিটি চারে। ছয় থেকে ৯ নম্বরে রয়েছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।

আইপিএলের ইতিহাসে রানের নিরিখে এটা সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে বেশি ব্যবধানে পরাজয়। গত বছর চেন্নাইয়ে সিএসকে-র কাছে ৭৮ রানে হেরেছিল হায়দরাবাদ। সেই নজিরও ছাপিয়ে গেল এদিন।

হায়দরাবাদের বিরুদ্ধে এর আগে একমাত্র দিল্লি ক্যাপিটালস টানা পাঁচ ম্যাচে জিতেছিল। সেই রেকর্ডে ভাগ বসাল কেকেআর। টানা পাঁচ ম্যাচে হায়দরাবাদকে হারালেন নাইটরা। সব মিলিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে এটা কেকেআরের ২০তম জয়।

 

ম্যাচের পর কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেছেন, 'আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। বড় ব্যবধানে জেতাটা খুব জরুরি ছিল। দ্রুত ২টি উইকেট হারানোর পর ঠিক করেছিলাম, পাওয়ার প্লে-তে দেখে খেলব আর ক্রিকেটীয় শট খেলব। তারপর হাতে উইকেট থাকার পর হাত খুলে শট খেলা সম্ভব হয়েছে। শেষ ২টি ম্যাচ আমাদের খারাপ কেটেছে। ভুল থেকে শিক্ষা নিয়েছিলাম।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget