এক্সপ্লোর

Rinku Singh: এক বছরেই বেতন বাড়ল ২২৬৩ শতাংশ, কেকেআরের প্রথম রিটেনশন রিঙ্কু সিংহের স্বপ্নের সফর অব্যাহত

IPL Retention 2025: আইপিএল ২০২৫ সালের জন্য কলকাতা নাইট রাইডার্স ১৩ কোটি টাকার বিনিময়ে রিঙ্কু সিংহকে রিটেন করেছে।

নয়াদিল্লি: রিঙ্কু সিংহ (Rinku Singh) ছোটখাট চেহারার বাঁ-হাতি ক্রিকেটারকে পছন্দ করেন না, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। ভারতীয় সীমিত ওভার দলের অংশ তিনি। যেটেকু যা সুযোগ পেয়েছেন. তাতেই নজর কেড়েছেন। আবার তিনি তাঁর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সেরও (Kolkata Knight Riders) অবিচ্ছেদ্য অঙ্গ। তাঁকে প্রথম রিটেনশন (IPL Retention 2025) হিসাবে দলে ধরে রেখেছে কেকেআর। আসন্ন মরশুমে তাঁর বেতন ১৩ কোটি টাকা।

খুব বেশিদিনের কথা নয়, রিঙ্কু সিংহকে অনেকেই দলে নেওয়ায় কেকেআর ম্যানেজমেন্ট প্রশ্ন করেছিল। কিন্তু তাঁর প্রতি নাইট ম্যানেজমেন্ট আস্থা দেখিয়ে যে কোনও ভুল করেনি, তা কিন্তু ব্যাট হাতেই প্রমাণ করে দিয়েছেন রিঙ্কু। তাঁর পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জেতানোটা তো এখন রূপকথার অংশ। আইপিএলে রিঙ্কুর সফরটাও কিন্তু স্বপ্নের মতোই। গত মরশুমেই যেখানে তাঁর বেতন ছিল মাত্র ৫৫ লক্ষ, সেখানে পরের মরশুমে তিনি ১৩ কোটি টাকা পাবেন। মাত্র এক বছরের ব্যবধানে ২২৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে তরুণ তুর্কির বেতন। উপরন্তু, নাইটদের হয়ে সব ম্যাচে মাঠে নামলে তাঁর সামনে আরও বাড়তি এক কোটি টাকা পাওয়ার সুযোগ তো রয়েইছে। 

রিঙ্কু কেকেআরের হয়ে ইতিমধ্যেই ৪৬ ম্যাচে প্রায় ৯০০ মতো রান করে ফেলেছেন। চারটি হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন আলিগড়জাত এই ক্রিকেটার। আসন্ন মরশুমেও কেকেআর কিন্তু রিঙ্কুর থেকে এহেন পারফরম্যান্সের আশাতেই থাকবে। রিঙ্কু বাদে কেকেআর বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে ১২ কোটি টাকা করে রিটেন করেছে। হর্ষিত রানা ও রমনদীপ সিংহ চার কোটি টাকার বিনিময়ে রয়েছেন দলে। তবে কেকেআরের রিটেনশন তালিকা প্রকাশের পরেই বিভ্রান্তি ছড়ায়।

আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির দলগঠনের জন্য মোট ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এ বারে। কেকেআর নিজেদের ছয় তারকাকে মোট ৫৭ কোটি টাকায় রিটেন করেছে। তা সত্ত্বেও নিলামের জন্য তাঁদের কাছে ৫১ কোটি টাকা রয়েছে দেখে অনেকে অবাক হয়েছিলেন। এর কারণ অবশ্য আইপিএলের নিয়ম। গভর্নিং কাউন্সিল আগেই জানিয়েছিল ছয় রিটেনশন করা হলে প্রতিটি দলের জন্য বরাদ্দ অর্থের অন্তত ৬৯ কোটি টাকা কাটা যাবে। সেই মতোই কেকেআর কম টাকায় খেলোয়াড়দের রিটেন করতে সক্ষম হলেও, তাঁদের জন্য নিলামে ৫১ কোটি টাকাই বরাদ্দ রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রিটেনশনের পর কোন দলগুলির হাতে রইল আরটিএম কার্ডের বিকল্প? নিলামে কত টাকা নিয়ে নামবে কেকেআর? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget