এক্সপ্লোর

IPL 2022: মুম্বইয়ে বিলাসবহুল হোটেলের বাইরে আইপিএলের টিম বাসে হামলা, ভাঙল কাচ

IPL 2022: আগামী ২৬ মার্চ থেকে মুম্বইয়ে শুরু হতে চলেছে এবারের আইপিএলের আসর। সব দলই সেখানে পৌঁছে গিয়েছে। প্রস্তুতিও শুরু করে দিয়েছে। প্রথম ম্যাচে মুখােমুখি চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

মুম্বই: আইপিএলের টিম বাসে হামলা। অভিযোগের তির রাজনৈতিক দলের দিকে। আগামী ২৬ মার্চ থেকে মুম্বইয়ে শুরু হতে চলেছে এবারের আইপিএলের আসর। সব দলই সেখানে পৌঁছে গিয়েছে। প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কিন্তু এরই মাঝে বেসুরো খবর। সূত্রের খবর, গতকাল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের কয়েকজন এসে আচমকা একটি টিম বাসে হামলা চালায়। ইটবৃষ্টি হয়, ঢিল ছোড়া হয়। মুম্বইয়ে একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলের বাইরে এই টিমবাসটি রাখা ছিল। 

সূত্রের খবর, গতকাল মধ্যরাতে প্রায় ৬ জন আন্দোলনকারী এসে সেই টিম বাসের সামনের কাঁচে নিজেদের দাবি তুলে পোস্টার লাগিয়ে দেয়। এরপরই ইট ছুড়ে একটি জানালার কাচ ভেঙে দেয়। একই সঙ্গে তাঁদের দাবি নিয়ে স্লোগান দিতে থাকে সবাই। পরে সঞ্জয় নায়েক বলে একজন আন্দোলনকারী জানিয়েছেন যে, তাঁদের দাবি মূলত বাইরে থেকে বাস ভাড়া করে নিয়ে আসা হচ্ছে। অথচ স্থানীয়দের কাজের কোনও সুরাহা করা হচ্ছে না। তাঁদের সুযোগ নষ্ট করা হচ্ছে। যদিও এখনও পুরো বিষয়টি পরিষ্কার নয় কারও কাছেই। ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ সেখানে গিয়ে পৌঁছোয়। একই সঙ্গে তিনজন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। 

এদিকে, আইপিএলের (IPL) নিয়মে এক গুচ্ছ বদল আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যার মধ্যে সবচেয়ে বড় বদল হচ্ছে ডিআরএসের (DRS) নিয়মে। একটি নয়, এবার থেকে প্রত্যেক ইনিংসে প্রত্যেক দল দু’বার করে ডিআরএস নিতে পারবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, আসন্ন মরসুমে ডিআরএসের সংখ্যা বাড়িয়ে এক থেকে দুই করা হচ্ছে। এর পাশাপাশি এমসিসির সুপারিশ মেনে ক্যাচ আউটের ক্ষেত্রে ব্যাটারদের স্ট্রাইক নেওয়ার নিয়মেও আসছে পরিবর্তন। আগে ক্যাচ আউটের সময় ক্যাচ ধরার সময় যদি দুই ব্যাটার একে অপরকে ক্রস করে যেতেন তাহলে নয়া ব্যাটার নয়, নন-স্ট্রাইকারের ব্যাটার স্ট্রাইক পেতেন। এবার ক্রস করুন বা না করুন নতুন ব্যাটারকেই ক্যাচ আউট হয়ে ফিরে যাওয়া ব্যাটারের জায়গায় স্ট্রাইক নিতে হবে।

সেই সঙ্গে ওই কর্তা জানিয়েছেন, ছয় বলের ওভারের শেষ বলে অর্থাৎ ষষ্ঠ বলে যদি ব্যাটার ক্যাচ আউট হয়ে যান, সেক্ষেত্রে নতুন ব্যাটারকে আর বাধ্যতামূলকভাবে স্ট্রাইকে আসতে হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget