এক্সপ্লোর

IPL 2024 Purple Cap: প্রথম পাঁচে ঢুকে পড়লেন তুষার, খলিল, তবে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে এখনও বুমরাই

IPL 2024: আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই যশপ্রীত বুমরা ও হর্ষল পটেলের। পিছিয়ে নেই বরুণ চক্রবর্তীও।

কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রবিবাসরীয় মেগা ডুয়েলে ৪৭ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় দিল্লি ক্যাপিটালস। দিল্লির বোলাররা দুরন্ত কামব্যাক করে আরসিবির ব্যাটিং ইনিংসের শেষ ১০ ওভারে ৭৭ রানে সাত উইকেট তুলে নিলেও লাভের লাভ কিছুই হয়নি। তবে ম্যাচে দুই উইকেট নিয়ে পার্পল ক্যাপের (IPL 2024 Purple Cap) দৌড়ে প্রবলভাবে ঢুকে পড়লেন খলিল আমেদ (Khalil Ahmed)।

এদিন চার ওভার হাত ঘুরিয়ে ৩১ রান খরচ করেন খলিল। ইনিংসের শেষের দিকে ১৮তম ওভারে তিনি দীনেশ কার্তিক এবং মাহিপাল লোমরোরকে সাজঘরে ফেরান খলিল। এই দুই উইকেটের দৌলতেই বাঁ-হাতি ফাস্ট বোলার পার্পল ক্যাপের দৌড়ে প্রথম পাঁচের মধ্যে ঢুকে পড়লেন। পিছিয়ে পড়লেন কেকেআর তারকা হর্ষিত রানা। খলিল আপাতত ১৩ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন। তাঁর গড় ২৮.৫৬। হর্ষিতের দখলেও ১৬টি উইকেট রয়েছে। তবে হর্ষিতের (৯.৭১) থেকে খলিলের ইকোনমি কম হওয়ায় দিল্লির ফাস্ট বোলার আপাতত এগিয়ে। আবার খলিলের থেকে তুষার দেশপাণ্ডের (Tushar Deshpande) ৮.৫৪-র ইকোনমি রেট কম হওয়ায়, তিনিও সমসংখ্যক উইকেট নিলেও পার্পল ক্যাপের তালিকায় চারে রয়েছেন। তুষারও রবিবার মাঠে নেমেছিলেন। তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে সিএসকের হয়ে দুই উইকেট নেন তুষার।

কী এই পার্পল ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। একইভাবে বোলারদের জন্যও রয়েছে বিশেষ স্বীকৃতি। আইপিএলে প্রত্যেক মরশুমে সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ। অরেঞ্জ ক্যাপের মতোই পার্পল ক্যাপ নিয়েও বেশ হাড্ডাহাড্ডি টক্কর হয়। 

পার্পল ক্যাপের দৌড়ে কিন্তু এখনও বুমরার (Jasprit Bumrah) দখল অব্যাহত। দল প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। পারফরম্যান্স নিয়েও উঠেছে সওয়াল। তবে এই দুর্দিনেও বুমরা ১৩ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন। ইকোনমিতে বুমরার থেকে পিছিয়ে হর্ষল পটেল। তাই তিনি দ্বিতীয় স্থানে। পাঞ্জাব তারকার দখলেও ২০টি উইকেট রয়েছে। তালিকায় তিনে কেকেআরের বরুণ চক্রবর্তী। তিনি ১২ ম্যাচে ৮.৩৪ ইকোনমিতে ১৮টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে বলাই বাহুল্য যে পার্পল ক্য়াপের লড়াই জমে উঠেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: তিনে সিএসকে, অঙ্ক জটিল, তবুও দিল্লি বধে প্লে অফের আশা জিইয়ে রাখল আরসিবি

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget