এক্সপ্লোর

KKR: ঐচ্ছিক অনুশীলনে নেটে নাগাড়ে পেস আক্রমণ সামলালেন রানা, গা ঘামালেন সাউদিও

IPL 2023: পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ ১ এপ্রিল। সেই দলে রয়েছেন তারকা প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা। রয়েছেন ভারতের তরুণ পেসার অর্শদীপ সিংহ।

কলকাতা: ঐচ্ছিক অনুশীলন। সাধারণত এমন পরিস্থিতিতে দলের প্রথমসারির ক্রিকেটারদের দেখা না পাওয়ারই কথা। কিন্তু কেকেআরের জন্য গত কয়েকদিন বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে। শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় আপদকালীন পরিস্থিতিতে নীতিশ রানার কাঁধে দায়িত্বভার বর্তেছে। গতকালই শহরে পৌঁছেছিলেন দলের  ২ তারকা বিদেশ পেসার টিম সাউদি ও লকি ফার্গুসন। এরমধ্যে আবার লকির চোট নিয়ে ধােঁয়াশা রয়েছে। আগামীকাল মোহালির উদ্দেশে উড়ে যাওয়ার আগে তাই শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি রানা, সাউদিরা। 

পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ ১ এপ্রিল। সেই দলে রয়েছেন তারকা প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা। যদিও তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন না। রয়েছেন ভারতের তরুণ পেসার অর্শদীপ সিংহ। এছাড়া অজি পেসার নাথান এলিসকে দলে নিয়েছে পাঞ্জাব। তাই পেস আক্রমণ যে পাঞ্জাবের শক্তি এবার তা বলাই বাহুল্য। নতুন কেকেআর অধিনায়কও সে কথা খুব ভালভাবেই জানেন। মঙ্গলবার স্বল্প সময়ের অনুশীলনে নাগাড়ে পেস আক্রমণের সামনে ব্য়াটিং প্র্যাক্টিস করে গেলেন নীতিশ রানা। দলের ব্য়াটিং অর্ডারের একমাত্র রানা ছাড়া কেউ এদিন না এলেও, বোলিং বিভাগের ২ প্রধান মুখ উমেশ ও সাউদি এসেছিলেন। ২ জনেই নেটে বোলিং করলেন স্বমহিমায়। বেশ কিছুক্ষণ ব্যাটিংও করলেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও দেখা গেল বেশ কিছুক্ষণ এই ২ জনের সঙ্গে আলাদা করে কথা বলতে। প্রয়োজনে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের দায়িত্বও যে নিতে হতে পারে, সে কথাই কি জানালেন পণ্ডিত এই ২ অভিজ্ঞ ক্রিকেটারকে?

টিম সাউদি গতকাল অনুশীলনে নামেননি। বুধবার মোহালির উদ্দেশে উড়ে যাওয়ার আগে তাই ইডেনে এসে গা ঘামালেন কিউয়ি পেসার। লকি যদি না খেলেন সাউদিই একমাত্র বিদেশি পেসার হতে চলেছেন প্রথম ম্যাচে। মাঠ ছাড়ার আগে নীতিশ রানা ফেন্সিংয়ের সামনে এসে সমর্থকদের সঙ্গে সেলফি তুললেন।

নতুন বছরে নতুন উদ্যোমে মাঠে নামতে চলেছে নাইটরা। কোচ নতুন, অধিনায়ক নতুন। ২০১৪ সালের পর থেকে ট্রফির দেখা পায়নি ফ্র্যাঞ্চাইজি। এবার কি সেই অপেক্ষা শেষ হবে?  অধিনায়কত্বের আলাদ চাপ নিতে চাননা, প্রথম ম্যাচ নামার আগেই জানিয়ে দিলেন রানা। তিনি বলেন,  ''অধিনায়কত্ব নতুন কিছু নয়, বিগত ২-৩ বছর আমি একটা লিডারশিপ গ্রুপের সদস্য। এই বছর শুধু ক্যাপ্টেনসি ট্যাগ জুড়ল। আর এই ট্যাগের জন্য আমি বাড়তি কোনও চাপ নেব না। আমার মনে হয় কোনও কিছু নতুন। দায়িত্ব নিতে আমি ভালোবাসি। ১০ দিন পর চাপ হবে। যখনই কেউ কিছু জীবনে প্রথমবার করে, তাহলে কিছুটা চাপ থাকে। কিন্তু আমি বাড়তি চাপ নিতে চাই না। মাঠে নেমে নিজের মত করে দলকে পরিচালনা করতে চাই। আশা করি সাফল্য পাব।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget