এক্সপ্লোর

KKR Retention: রিটেনশন তালিকা প্রকাশের আগেই কেকেআর কর্ণধারের সঙ্গে ফ্রেমবন্দি তারকা ক্রিকেটার, বাড়ল জল্পনা

IPL 2025 Retention KKR: ৩১ অক্টোবরের মধ্যেই আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে।

দুবাই: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই প্রকাশিত হবে আইপিএলের রিটেনশন (IPL Mega Auction 2025) তালিকা। ৩১ অক্টোবরই আইপিএলের রিটেনশন তালিকা জানানোর শেষ দিন। সেইদিনই কোন দল কোন তারকাদের ধরে রাখল, কাদের ছেড়ে দিল, সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। বিশেষ নজর থাকবে গত বারের চ্যাম্পিয়ন দল কেকেআরের দিকেও। রিটেনশন তালিকা প্রকাশের ঠিক আগেই নাইট মালিকের সঙ্গে দেখা গেল কেকেআরের তারকা ক্রিকেটারকে।

সম্প্রতি দুবাইতে শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে কোনও এক ইভেন্টে দেখা হয়েছিল গত মরশুমে কেকেআরের হয়ে আইপিএল খেলা, তারকা কিপার-ব্যাটার রহমানুল্লা গুরবাজের (Rahmanullah Gurbaz)। দুইজনে এক অপরকে দেখেই আলিঙ্গন করেন। খানিকক্ষণ কথাও বলেন গুরবাজ ও 'কিং খান'। দুই তারকার সাক্ষাৎকারের এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে।

এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই জল্পনা শুরু হয়ে যায় যে কেকেআর সম্ভবত গুরবাজকে আসন্ন মেগা নিলামের আগে রিটেন করতে চলেছে। তবে গোটা বিষয়টাই কেবল জল্পনার স্তরেই রয়েছে। এই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। 

 

খবর অনুযায়ী কেকেআরের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারেরও রিটেন হওয়া নিশ্চিত নয়। শ্রেয়সের আগে নাইটদের রিটেনশনের জন্য পছন্দের তালিকায় নাকি দুই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী এবং সদ্য জাতীয় টেস্ট দলে ডাক পাওয়া হর্ষিত রানা এগিয়ে রয়েছেন।

আবার একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেতাব জেতা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) নাকি নাইট শিবির ছাড়তে পারেন। খবর অনুযায়ী, শ্রেয়সের দল ছাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি কেকেআর ছাড়বেনই, এমন কোনও নিশ্চয়তা না থাকলেও, তাঁর কাছে অপর এক ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব রয়েছে এবং সেই নিয়ে শ্রেয়স খানিক চিন্তাভাবনাও করছেন। তবে সেটি কোন দল, সেই নিয়ে কোনও খবর পাওয়া যায়নি। শ্রেয়স কেকেআর ছাড়লে নাইটদের অধিনায়ক কে হতে পারেন? সেক্ষেত্রে কিন্তু বিকল্প হিসাবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের নাম উঠে আসছে। তবে নিশ্চিতভাবে সবটা জানা যাবে ৩১ তারিখই। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: গ্লেন ম্যাক্সওয়েলকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছেন বিরাট কোহলি!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget