এক্সপ্লোর

Varun Chakravarthy: টেস্ট খেলার জন্য একেবারেই যোগ্য় নন? নিজেকে নিয়ে এ কী বললেন বরুণ!

IPL 2025: তবে কুড়ি হোক বা পঞ্চাশ ওভারের ফর্ম্য়াট, স্পিন আক্রমণে ভারতীয় বোলিং লাইন আপের ভারসাম্য বাড়িয়েছেন বরুণ চক্রবর্তী। সামনেই আইপিএল।

কলকাতা: তিনি টেস্ট ক্রিকেট খেলার একেবারেই যোগ্য নন। না, অন্য কোনও ব্যক্তি নয়, নিজেই নিজেকে নিয়ে এমন মন্তব্য করলেন বরুণ চক্রবর্তী। গত কয়েক মাসে ভারতীয় দলের সীমিত ওভারের ফর্ম্য়াটে যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজেকে প্রমাণ করেছেন। ৩৩ পেরিয়েছেন। তবে কুড়ি হোক বা পঞ্চাশ ওভারের ফর্ম্য়াট, স্পিন আক্রমণে ভারতীয় বোলিং লাইন আপের ভারসাম্য বাড়িয়েছেন বরুণ চক্রবর্তী। সামনেই আইপিএল। ফের কেকেআরের জার্সিতে ইডেন মাতাবেন। তার আগেই এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন যে তাঁর বোলিং টেস্ট ক্রিকেটের সঙ্গে একেবারেই মানানসই নয়। কিন্তু এমনটা কেন বললেন দেশের এই মিস্ট্রি স্পিনার?

২০১৮ সালের সেপ্টেম্বরে পেশাদার ক্রিকেটে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত মাত্র ২৭টি লিস্ট এ ম্য়াচ খেলেছেন। ১০৬টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন। কিন্তু সেবার একেবারেই পারফর্ম করতে পারেনি। দল থেকে বাদ পড়েন। নিজেকে নতুনভাবে গড়ে তোলেন। গৌতম গম্ভীরের কোচিংয়ে দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ফের প্রত্যাবর্তন জাতীয় দলে। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আচমকাই দলে ঢুকে পড়েছিলেন। গম্ভীর চেয়েছিলেন বরুণকে দলের সঙ্গে নিয়ে যেতে। কোচের আস্থার মর্যাদাও রেখেছিলেন কেকেআর স্পিনার। কিউয়িদের বিরুদ্ধে গ্রুপের ম্য়াচে পাঁচ উইকেট নেন। এরপর গোটা টুর্নামেন্টে ৩ ম্য়াচে ৯ উইকেট ঝুলিতে পুরেছিলেন। টেস্ট খেলার ইচ্ছে থাকলেও তা সম্ভব হয়ত হবে না, এমনটাই মনে করেন বরুণ। তিনি বলেন, ''আমিও টেস্ট খেলতে পছন্দ করি। টেস্ট খেলার স্বপ্ন সবারই থাকে। কিন্তু আমার বোলিং অ্য়াকশন একেবারেই টেস্ট খেলার উপযোগী নয়। টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ২০-৩০ ওভার বল করতে হয়। আমি যা করতে পারব না এই অ্য়াকশন নিয়ে। আমি খুব বেশি হলে ১০-১৫ ওভার বল করতে পারব টানা। তার জন্যই আপাতত ২০ ওভারের ও ৫০ ওভারের ক্রিকেটেই মনোনিবেশ করতে চাই শুধু।''

বরুণের ক্রিকেট সফরও কিছুটা রূপকথার গল্পের মত। আর্কিটেকচরে ডিগ্রি নিয়ে পাশ করার পর চেন্নাইয়ে একটি ফার্মে চাকরি করতেন। দু বছর চাকরি করার পর আচমকাই ক্রিকেটকেই পেশা হিসেবে নিয়ে নেন তিনি। বরুণ বলেন, ''আমার কোন হতাশা নেই। তামিলনাড়ুতে বেশি স্যুইং হয় না বল। তাই ওখানকার পিচে মূলত স্পিনারদের দাপটই বেশি দেখা যায়। একমাত্র বালাজি ও নটরাজন ছাড়া বেশিরভাগই সব স্পিনার। আমিও ওদের মতই একজন। আমি খুশি যে আমি পেস বোলিং ছেড়ে দিয়েছিলাম। অশ্বিনও পেস বোলিং ছেড়ে স্পিনার হয়ে উঠেছিল। তাই আমি খুশি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Hardik Pandya: MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড
MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget