এক্সপ্লোর

KKR vs MI: কেমন হতে পারে আজ কেকেআর বনাম মুম্বই ম্য়াচে ওয়াংখেড়ের ২২ গজ?

IPL 2025: কেকেআর প্রথম ম্য়াচে তাঁদের স্পিন আক্রমণকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনকে খুব একটা ভয়ঙ্কর মনে হয়নি।

মুম্বই: নিজের ঘরের মাঠে আজ প্রতিপক্ষ দলের অধিনায়ক হিসেবে খেলতে নামবেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ওয়াংখেড়ের পিচ নিঃসন্দেহে রাহানের থেকে ভাল কেকেআর শিবিরে আর কেই বা বুঝতে পারবে। আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians vs Kolkata Knight Riders) বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে খেলতে নামবে কেকেআর। কলকাতা নাইট রাইডার্স যেখানে তাদের আগের ম্যাচ জিতে এসেছে। সেখানে মুম্বইকে তাদের দুটো ম্যাচেই হারতে হয়েছে পরপর। প্রথম ম্য়াচে সিএসকের বিরুদ্ধে ও দ্বিতীয় ম্য়াচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আমদাবাদে হেরেছে হার্দিক পাণ্ড্যর দল। 

কেকেআর প্রথম ম্য়াচে তাঁদের স্পিন আক্রমণকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনকে খুব একটা ভয়ঙ্কর মনে হয়নি। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে নারাইনকে সরিয়ে মঈনকে খেলানো হয়েছিল। যা কাজে এসে যায়। মঈন ও বরুণের যুগলবন্দি রাজস্থানের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলে দিয়েছিল। মুম্বইয়ের বিরুদ্ধেও কি স্পিন আক্রমণেই ছক কষা হবে?

ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটারদের জন্য আদর্শ হয়ে থাকে। আইপিএলের আগেই এই পিচ হাই স্কোরিং ছিল। এখানে শুরুতে পেসাররা একটু সুবিধে হলেও ধীরে ধীরে পিচ ব্যাটারদের জন্য সুবিধের হয়ে ওঠে। বল ব্যাটে আসে দ্রুত। সেই হিসেবে দেখতে গেলে সোমবার মুম্বই-কেকেআর ম্য়াচেই প্রচুর রান বোর্ডে ওঠার সম্ভাবনা রয়েছে। দর্শকরা মাঠে এলে চার-ছক্কার ফুলঝুরি দেখতে পাবে। 

মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে দলের তারকাদের অফফর্ম এবং ভিন্ন কারণে অনুপস্থিতি, চিন্তার একটি বড় বিষয়। প্রথম ম্যাচে নির্বাসনের জন্য খেলতে পারেননি অধিনায়ক হার্দিক পাণ্ড্য। দ্বিতীয় ম্য়াচে তিনি ফিরলেও, জয় আসেনি। দলের তারকা বোলার যশপ্রীত বুমরা ফিট হওয়ার দিকে এগিয়ে চলেছে। তবে কোচ মাহেলা জয়বর্ধনে আগেই জানিয়ে দিয়েছেন যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে তাঁর ফেরার বিষয়ে এখনও কোনও দিনক্ষণ ধার্য করা হয়নি। আর টপ অর্ডারে রোহিত শর্মা এখনও পর্যন্ত ডাহা ফেল। এমন পরিস্থিতিতে ম্যাচের আগে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের হুঙ্কার খুব একটা অমূলক নয়। ঐতিহাসিকভাবে নাইটদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স দাপট দেখালেও, কেকেআর কিন্তু পল্টনদের বিরুদ্ধে শেষ ছয় ম্যাচের মধ্য়ে পাঁচটিতে জিতেছে। গত মরশুমে ১২ বছর পর ওয়াংখেড়েতেও জয় পেয়েছিল নাইট শিবির। 

আরও পড়ুন: চেন্নাইয়ের বিরুদ্ধে ঝুলিতে ৪ উইকেট, আইপিএলে অনন্য নজির গড়লেন হাসারাঙ্গা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget