এক্সপ্লোর

KL Rahul: কর্ণধারের তীব্র ভর্ৎসনা, আইপিএল মরশুম শেষের আগেই LSG-র নেতৃত্ব ছাড়বেন কেএল রাহুল?

Lucknow Super Giants: ২০২৫ সালে মেগা নিলামের আগে রাহুলকে লখনউ ফ্র্যাঞ্চাইজি রিটেন করবে না বলেই রিপোর্টে জানানো হয়েছে।

নয়াদিল্লি: বুধবার, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants), প্লে-অফের লড়াইয়ে থাকা দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে লখনউকে কার্যত উড়িয়ে দেয় সানরাইজার্স। ১০ ওভারের মধ্যে কোনও উইকেট না হারিয়েই ১৬৬ রান তাড়া করে ম্যাচ জিতে নেন ট্র্র্যাভিস হেডরা। ম্যাচশেষে লখনউ অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে সঞ্জীব গোয়াঙ্কাকে (Sanjiv Goenka) উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। এরপরেই রাহুলের লখনউ ছাড়ার প্রবল জল্পনা শুরু হয়েছে।

গোয়েঙ্কা ও রাহুল ঠিক কী নিয়ে কথা বলছিলেন, তা জানা না গেলেও, তাঁকে যে একপেশে হারের জন্য তুলোধনা করছিলেন কর্ণধার গোয়েঙ্কা, তা মোটামুটি স্পষ্ট। এই নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। নেটিজেন থেকে বিশেষজ্ঞ, সকলেই গোয়াঙ্কার মাঠের মাঝে এহেন আচরণে ক্ষুব্ধ। এই ঘটনার পরেই রাহল অধিনায়কত্ব ছাড়বেন বলে জোর জল্পনা শুরু হয়। এমনকী তিনি মরশুম শেষে দল ছাড়বেন বলেও জলঘোলা শুরু হয়েছে। তবে যতই জল্পনা শোনা যাক, টুর্নামেন্টের পরের ম্যাচগুলিতেও রাহুলই নেতৃত্ব থাকবেন বলে লখনউয়ের অন্দরমহলের খবর। আইএনএসের রিপোর্ট অনুযায়ী, রাহুলের নেতৃত্ব ছাড়ার জল্পনা শোনা গেলেও, 'দলের কর্ণধার এবং দলের ক্রিকেটারদের মধ্য সবকিছু ঠিকঠাকই রয়েছে।'

রাহুল নেতৃত্ব না ছাড়বেন কি না, তা দিনকয়েকের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তবে তিনি যে এ মরশুমের পর আর লখনউ জার্সি পরে মাঠে নামবেন তা কিন্তু একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। ২০২২ সালে পাঞ্জাব কিংসকে ছেড়ে তৎকালীন রেকর্ড ১৭ কোটি টাকায় লখনউয়ে যোগ দিয়েছিলেন রাহুল। তবে এ মরশুমই তাঁর লখনউ জার্সিতে শেষ মরশুম হতে চলেছে বলে পিটিআইয়ের রিপোর্টে দাবি করা হয়েছে।

২০২৫ সালের আইপিএল মরশুমের আগে যে মেগা নিলামের আয়োজন হবে, তা আইপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান অরুণ ধুমাল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। সেই মেগা নিলামের আগে রাহুলকে লখনউ ফ্র্যাঞ্চাইজি রিটেন করবে না বলেই রিপোর্টে জানানো হয়েছে। এই জল্পনা কি সত্যি হবে? সময়ই দেবে জবাব। আপাতত তাঁর ভবিষ্যত নিয়ে জল্পনা অব্যাহত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: হার্দিক পাণ্ড্যর নেতৃত্ব দেওয়ার ধরন নিয়ে ক্ষিপ্ত মুম্বই ইন্ডিয়ান্সের সিনিয়ররা! 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget