এক্সপ্লোর

LSG vs MI: ব্যাট হাতে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে অনবদ্য হাফসেঞ্চুরি স্টোইনিসের, ৪ উইকেটে মুম্বইকে হারাল লখনউ

Marcus Stoinis: গত ম্যাচে সেঞ্চুরির পর ৩৯ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন অজি তারকা মার্কাস স্টোইনিস। ৬২ রানের ইনিংস খেলেন স্টোইনিস।

লখনউ: গত ম্যাচে তিনে ব্যাটে নেমে লখনউয়ের হয়ে শতরান হাঁকিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চ্যালেঞ্জিং পিচে ফের জ্বলে উঠল মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) ব্যাট। ৩৯ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন অজি তারকা। ৪ উইকেটে মুম্বইকে হারাল লখনউ। এই পরাজয়ের ফলে পল্টনদের এ বারের আইপিএলের (IPL 2024) প্লে-অফে পৌঁছনো আরও কঠিন হয়ে গেল। 

এদিন প্রথমে বল করে মুম্বইকে ১৪৪ রানেই আটকে রাখতে সক্ষম হন লখনউয়ের বোলাররা। নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে মুম্বই কখনই বড় রানের দিকে অগ্রসর হতে পারেনি। ঈশান কিষাণ ৩২ রানের ইনিংস খেললেও, ১০০-র কম স্ট্রাইক রেটে আসে সেই রান। নেহাল ওয়াদেরা ৪৬ রানের লড়াকু ইনিংস খেলেন। শেষের দিকে টিম ডেভিড অপরাজিত ৩৫ রান করে মুম্বইকে ১৪৪ রান তুলতে সাহায্য করে।

লখনউয়ের ক্ষেত্রে টার্গেট বড় না হলেও, চ্যালেঞ্জিং পিচে এই রান করাটা একেবারেই সহজও ছিল না। এদিন কুইন্টন ডি কককে দলে রাখেনি লখনউ। কেএল রাহুলের সঙ্গে ইমপ্যাক্ট সাব হিসাবে নিয়ে আসা অর্শিন কুলকার্নিকে ওপেনিংয়ে নামানো হয়। তবে তিনি প্রথম বলেই এলবিডব্লু হন। নুয়ান থুসারা ম্যাচের প্রথম ওভারেই অর্শিনকে আউট করেন। এই পরিস্থিতিতে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আসে ক্যাপ্টেন রাহুলের কাঁধে। ইনফর্ম স্টোইনিসকে নিয়ে তিনি পাল্টা লড়াই শুরু করেন। প্রথমে স্বাভাবিক ছন্দে রান করতে খানিক চাপে পড়তে হলেও, রাহুল পঞ্চম ওভারে থুসারাকে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়ান।

তবে রাহুলের ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। বাউন্ডারি লাইনে অনবদ্য ক্যাচ ধরে রাহুলকে ২৮ রানে সাজঘরে ফেরত পাঠান মহম্মদ নবি। উইকেট নেন হার্দিক পাণ্ড্য। এরপর দীপক হুডা ও মার্কাস স্টোইনিস ইনিংস সামলান। হুডা ১৮ রানে আউট হলেও স্টোইনিস ৩৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করে দলকে জয়ের পথে নিয়ে যান। তাঁর ৬২ রানের ইনিংস দলকে জয়ের পথে অনেকটা এগিয়ে দেয়। শেষমেশ যেটুকু যা অবশিষ্ট ছিল , সেটা নিকোলাস পুরান সম্পূর্ণ করে দেন। ১০০ স্ট্রাইক রেটে ১৪ রানের ইনিংস খেলে দলের  সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন ক্যারিবিয়ান তারকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পারফর্ম করেও বিশ্বকাপের মূল দল থেকে বাদ রিঙ্কু! ক্ষুব্ধ নেটপাড়া 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget