এক্সপ্লোর

MS Dhoni: বাকি মেয়েদের স্কুলের বেতন, তাও ম্যাচ দেখার জন্য ৬৪ হাজার টাকা দিয়ে টিকিট কিনলেন ধোনি অনুরাগী

IPL 2024: ম্যাচের টিকিট না পেয়েই কালো বাজারিদের কাছে থেকে এত বিরাট দামে টিকিট কেনেন ওই ধোনি সমর্থক।

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) ঘিরে তাঁর অনুরাগীদের উন্মাদনা, উদ্দীপনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আইপিএলে (IPL) সিএসকের প্রতিটি ম্যাচেই গ্যালারিভর্তি হলুদ জার্সি দেখে তা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই উন্মাদনার কারণ একটাই বা আরও ভালভাবে বললে একজন। তিনি মহেন্দ্র সিংহ ধোনি।

ধোনির এটাই শেষ আইপিএল ম্যাচ হতে পারে বলে অনেকেই মনে করছেন। তাই তাঁকে খেলতে দেখার জন্য আরও বেশি করে যেন মাঠে ভিড় উপচে পড়ছে। ধোনিকে খেলতে দেখার জন্য এক অনুরাগী সম্প্রতি ৬৪ হাজার টাকা খরচ করে টিকিট কেটেছেন, এই খবর সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে এক ধোনি সমর্থককে বলতে শোনা যায় তিনি কালো বাজারিদের কাছ থেকে ম্যাচের জন্য ৬৪ হাজার টাকায় টিকিট কেনেন।

ভাইরাল ভিডিওতে নিজের মাতৃভাষায় ওই ধোনি অনুরাগী বলেন, 'আমি প্রথমে টিকিট পাইনি, তাই বাধ্য হয়েই কালো বাজারিদের থেকেই টিকিট কিনতে হয়। মোট ৬৪ হাজার টাকা খরচ হয় আমার। আমি এখনও ওদের (মেয়েদের) স্কুলের বেতন জমা দিইনি। তবে আমরা ধোনিকে অন্তত একবার খেলতে দেখতে চেয়েছিলাম।' এক খুদে বলে উঠেন, 'আমার বাবা এই টিকিটগুলি জোগাড় করার জন্য প্রচুর খেটেছেন। ধোনি যখন খেলতে দেখার সুযোগ পাওয়ায় আমরা খুবই খুশি।'

 

 

সেই ধোনি-অনুরাগী এবং তাঁর তিন মেয়ে ধোনিকে খেলতে দেখতে পাওয়ায় স্বাভাবিকভাবেই ভীষণ উচ্ছ্বসিত। তা তাঁদের চোখে, মুখে ধরা পড়ে, কিন্তু সেই ব্যক্তির এই কর্মকাণ্ড প্রবলভাবে সমালোচনার সম্মুখীন হয়েছে। অনেকেই সন্তানদের পড়াশোনা, স্কুলের বেতনের বদলে ক্রিকেটপ্রেমকে অগ্রাধিকার দেওয়া কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টসে কারচুপি! MI-RCB ম্যাচের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget