এক্সপ্লোর

IPL: অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিংহ ধোনি নন, সিএসকের পছন্দ ছিল তারকা ভারতীয় ব্যাটার!

MS Dhoni: প্রথম আইপিএল নিলামে ছয় কোটি টাকার বদলে মহেন্দ্র সিংহ ধোনিকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস।

নয়াদিল্লি: ২০০৮ সালে প্রথম আইপিএলে ছয় কোটি টাকার বদলে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তারপর বাকিটা ইতিহাস। আইপিএল ইতিহাসের ধারাবাহিকতম দল সিএসকে। ধোনির নেতৃত্বেই রেকর্ড পাঁচটি খেতাবও জিতেছে হলুদ ব্রিগেড। তবে অধিনায়ক হিসাবে নাকি সিএসকের প্রথম পছন্দ ছিলেন না মহেন্দ্র সিংহ ধোনি।

ধোনি নয়, সিএসকের অধিনায়ক হিসাবে প্রথম পছন্দ ছিলেন আরেক কিংবদন্তি ভারতীয় বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)। তবে সহবাগ দিল্লির ফ্র্যাঞ্চাইজি, দিল্লি ডেয়ারডেভিলসের আইকন ক্রিকেটার হিসাবে সই করায় শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করতে হয় সিএসকেকে। সহবাগ নিজেই একদা এই ঘটনার বিষয়ে জানান। অতীতের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, 'ভিবি চন্দ্রশেখর সিএসকের হয়ে দল বাছাই করছিলেন। ওঁ আমায় ফোন করেছিলেন এবং বলেন যে আমরা চাই তুমি সিএসকের হয়ে খেল। দিল্লি ডেয়ারডেভিলস তোমায় আইকন ক্রিকেটার হিসাবে দলে চায়। তুমি ওদের প্রস্তাব নাকচ করে দাও। আমি জবাবে ভেবে দেখব বলি।'

সহবাগ এরপরেই যোগ করেন, 'আমি দিল্লি ডেয়ারডেভিলসের আইকন খেলোয়াড় হওয়ার প্রস্তাব যখন পাই, তখন সেটাতেই আমি সই করি এবং তাই নিলামে আমার নাম উঠেনি। যদি আমি নিলামে নাম দিতাম, তাহলে সিএসকে আমায় দলে নিয়ে আমাকেই অধিনায়ক হিসাবে দলের দায়িত্ব দিত। তবে আমায় না পাওয়ায় ধোনিকে ওরা কেনে এবং ওকে দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়।'

সহবাগ দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে ছয় বছর আইপিএলের মঞ্চ মাতান। তবে ২০১৪ সালের মেগা নিলামের আগে দিল্লি তাঁকে ছেড়ে দেয়। তিনি পাঞ্জাব কিংসের হয়ে দুই বছর আইপিএল খেলার পর ক্রিকেটার হিসাবে অবসর ঘোষণা করেন। ২০১৪ সালের মতো ২০২৫ সালের আইপিএল মরশুমের আগেও কিন্তু মেগা নিলাম হওয়ার কথা। তবে সেই নিলাম নিয়ে এখনও  সব ঠিকঠাক হয়নি।

পরের সপ্তাহে ফ্র্যাঞ্চাইজিরা এই বিষয়ে বৈঠকে বসতে চলেছে। প্রত্যেক দলকে ৮টি করে রাইট টু ম্যাচ (RTM) বিকল্প দেওয়া হোক। অর্থাৎ আটজন ক্রিকেটারের নিলামে যা দাম উঠবে সেই দামে তাঁদের ফের একবার দলের নেওয়ার সুযোগ, তিন বছরের বদলে পাঁচ বছর অন্তর মেগা নিলামের আয়োজন। এমন না না বিষয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সকে বিদায়! নতুন মরশুমে নতুন দলের জার্সিতে আইপিএল খেলবেন রোহিত, সূর্য? 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget