এক্সপ্লোর

RCB vs LSG: ডি ককের দাপটের পর পুরানের বিধ্বংসী ইনিংস, আরসিবির বিরুদ্ধে লখনউয়ের সংগ্রহ ১৮১

Lucknow Super Giants: লখনউয়ের হয়ে ডি কক সর্বাধিক ৮১ রানের ইনিংস খেলেন। নিকোলাস পুরানের সংগ্রহ অপরাজিত ৪০ রান।

বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royals Challengers Bengaluru) বিরুদ্ধে শুরুতে কুইন্টন ডি ককের (Quinton de Kock) ইনিংস এবং শেষের ওভারগুলি নিকোলাস পুরানের (Nicholas Pooran) দুরন্ত পাওয়ার হিটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Ginats)। ডি ককের সংগ্রহ ৮১ রান। পুরান ২১ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন। আরসিবির হয়ে গ্লেন ম্যাক্সওয়েল অনবদ্য বোলিং করেন। নিজের চার ওভারে মাত্র ২৩ রান খরচ করে দুই উইকেট নেন তিনি। 

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। লখনউয়ের হয়ে কেএল রাহুল এবং কুইন্টন ডি কক কিন্তু দুরন্তভাবে ইনিংসের শুরুটা করেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে লখনউ। তবে পাওয়ার প্লের শেষ ওভারেই কেএল রাহুলকে সাজঘরে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ২০ রানে আউট হন তিনি। রাহুলের মতো আরসিবির আরেক প্রাক্তনী দেবদূত পাড়িক্কালও নিজের ঘরের মাঠে রান পাননি। ছয় রানেই তাঁকে সাজঘরে ফেরত পাঠান মহম্মদ সিরাজ।

তবে ডি কক কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। ১২তম ওভারে অর্ধশতরান পূরণ করেন তারকা কিপার-ব্য়াটার। ওই ওভারেই শতরানের গণ্ডি পার করে লখনউ। মার্কাস স্টোইনিসও ডি কককে ভালই সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু তাঁর ইনিংসও সমাপ্ত করেন ম্যাক্সওয়েল। নিজের চার ওভারে ২৩ রানের বিনিময়ে দুই উইকেট নেন। নিকোলাস পুরান এরপর ক্রিজে ব্যাটিং করতে নামেন। পুরানের ব্যাটিং দক্ষতা সম্পর্কে সকলেই অবগত। দুই রানে তাঁর ক্যাচ ফেলেন অনুজ রাওয়াত। তাঁর মাশুল গুণতে হয় আরসিবিকে।

পুরান ২১ বলের ইনিংসে একটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। ডি কক শতরান হাতছাড়া করলেও পুরানের দাপটে ১৮১ রান তুলল লখনউ। ম্যাক্সওয়েল বাদে রিস টপলি, মহম্মদ সিরাজ ও যশ দয়াল আরসিবির হয়ে একটি করে উইকেট পান। আরসিবি ঘরের মাঠে জয়ের ধারায় ফেরেন কি না এবার সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: হারের হ্যাটট্রিকের পর সকলের উদ্দেশে কী বার্তা দিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক? 

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget