এক্সপ্লোর

Rishabh On Rohit: রোহিত ভাইয়ের কাছ থেকে শিখেছি... নেতৃত্ব নিয়ে সমালোচনার ঝড়ে হিটম্যানের পাশে দাঁড়ালেন পন্থ

Rishabh Pant IPL: অধিনায়ক হিসাবে যে রোহিতের মতোই হতে চান, স্পষ্ট করে দিলেন পন্থ। বললেন, 'আমি ক্রিকেটারদের পাশে থাকতে চাই। তাদের বিশ্বাস জোগাতে চাই।'

সন্দীপ সরকার, কলকাতা: প্রথমে দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। তারপর অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাওস্কর ট্রফিতে হার। জোড়া বিপর্যয়ের পর সমালোচনায় দগ্ধ হচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এমনকী, তাঁকে ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে সরানোর দাবিও জোরাল হয়ে পড়েছিল। দেখে কে বলবে যে, মাত্র ৬ মাস আগে এই লোকের হাতেই উঠেছিল বিশ্বকাপ? রোহিতের নেতৃত্বেই ফের টি-২০ ফর্ম্যাটে বিশ্বসেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিল ভারত!

বিতর্কের আবহে রোহিত পাশে পেয়ে গেলেন এমন একজনকে, যাঁকে অনেকে ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসাবে চিহ্নিত করছেন। ঋষভ পন্থ (Rishabh Pant)। সোমবার কলকাতায় তাঁর হাতে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব তুলে দেওয়া হল। সেখানেই এবিপি আনন্দ পন্থকে প্রশ্ন করেছিল, অনেক অধিনায়কের নেতৃত্বে খেলেছেন, নিজে অধিনায়ক হিসাবে কাকে অনুসরণ করেন?

পন্থ বললেন, 'আমি অনেক অধিনায়কের অধীনে খেলেছি। অনেক সিনিয়রদের সঙ্গেও খেলেছি। আমার উপলব্ধি, একজন ক্রিকেটার শুধু তার অধিনায়কের থেকেই শেখে না, দলের সকলের কাছ থেকেই শেখে। অনেক অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে। খেলাটার বিবর্তন কাছ থেকে দেখেছে। শুধু অধিনায়কই নয়, সব সিনিয়রের কাছ থেকেই শেখা যায়।'

এরপরই পন্থ যোগ করলেন, 'কোনও একজনের নাম করাটা কঠিন। রোহিত ভাইয়ের কাছ থেকে শেখার দলের ক্রিকেটারদের যত্ন কীভাবে নিতে হয়। আমি যখন কোনও দলকে নেতৃত্ব দিই, একই অনুভূতি হয়। তুমি যদি একজন ক্রিকেটারকে আত্মবিশ্বাস আর উৎসাহ দাও, সে তোমার জন্য, দলের জন্য কী করতে পারে কল্পনা করা যাবে না। আমিও সেই আদর্শ মেনে চলি।'

অধিনায়ক হিসাবে যে রোহিতের মতোই হতে চান, স্পষ্ট করে দিলেন পন্থ। বললেন, 'আমি ক্রিকেটারদের পাশে থাকতে চাই। তাদের বিশ্বাস জোগাতে চাই। স্পষ্ট কথা বলতে চাই যে, দল তার কাছে কী প্রত্যাশা করছে বা ঠিক কী ভূমিকা ভেবে রেখেছে। সেটাই আমার মন্ত্র। আর সঙ্গে থাকতে হবে হার না মানা মনোভাব। মরার আগে মরব না। শেষ বল পর্যন্ত লড়াই করতে হবে। আমি সেই দিকেই জোর দিতে চাই। পারফরম্যান্সের ভাল-খারাপ আছে। তবে তুমি কতটা লড়াই করলে, সেটাই আসল। তুমি কি মাঠে নেমে তোমার একশো শতাংশ দিচ্ছ? ব্যক্তি হিসাবে সেটাই একমাত্র আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা সকলেই ক্লান্ত হই। কিন্তু তারপরেও কত দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারছো, সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তুমি কি দলের জন্য বাড়তি ২০-৩০ শতাংশ দিতে প্রস্তুত? এমনকী শরীর যখন সঙ্গ দিচ্ছে না তখনও? আমি দলের ক্রিকেটারদের কাছে সেটাই চাই। দলে সেই সংস্কৃতিই তৈরি করা লক্ষ্য আমার।'

আরও পড়ুন: একে অপরকে বিশ্বাস করতে হবে, ড্রেসিংরুমে অশান্তির আবহে বড় বার্তা ভারতীয় অলরাউন্ডারের!

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget