এক্সপ্লোর

LSG vs RCB: ফূর্তি ও ফিটনেসের দুরন্ত যুগলবন্দি, সেঞ্চুরি হাঁকিয়ে সামারসল্টে সকলকে মুগ্ধ করলেন ঋষভ পন্থ

Rishabh Pant: এবারের আইপিএল মরশুমের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১১৮ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ।

লখনউ: আইপিএল ইতিহাসের সবথেকে দামি ক্রিকেটার। তবে ভাঁড়ারে শুধুই হতাশা। না অধিনায়ক হিসাবে, না ব্যাটার হিসাবে, কোনওভাবেই এ বারের আইপিএল মরশুমে (IPL 2025) নজর কাড়তে পারেননি লখনউ সুপার জায়ান্টসর অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) । তবে লিগ পর্বের শেষ খেলাতেই জ্বলে উঠলেন তিনি, প্রমাণ করে দিলেন কেন তাঁর জন্য লখনউ এত বড় দর হাঁকিয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে (LSG vs RCB) মঙ্গলবার, ২৭ মে নিজের কেরিয়ারের দ্বিতীয় আইপিএল শতরান হাঁকান পন্থ।

গোটা মরশুম জুড়েই না না প্রচেষ্টা বিফলে গিয়েছে। আগে নামা, পরে নামা, দেখেশুনে খেলা, কোনওভাবেই রান পাননি তিনি। লখনউ সুপার জায়ান্ট প্লে-অফেও পৌঁছতে পারেনি। তাই বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তরুণ কিপার-ব্যাটারকে। তবে সেইসব সমালোচনা ব্যাট হাতেই স্বমেজাজে মাঠের বাইরে ফেললেন পন্থ। দুরন্ত শতরান এল তাঁর ব্যাট থেকে। আর শতরানের পরেই এল আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। একেবারে চূড়ান্ত ফিটনেস ও ফূর্তির পরিচয় দিয়ে সামারসল্ট মারলেন পন্থ, যা দেখে নেটিজেনরা তো হা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পন্থের এই অভিনব সেলিব্রেশন।

অবশ্য এই প্রথম নয়, ভারতীয় জার্সি গায়ে কিপিং করার একাধিকবার হাত ব্যবহার না করে একেবারে লাফ দিয়ে পায়ে দাঁড়ানোর মতো কাণ্ড কারখানা দেখিয়ে নিজের ফূর্তির উদাহরণ আগেও দিয়েছেন পন্থ। তা সত্ত্বেও, সচরাচর এমনভাবে তো আর কাউকে সেলিব্রশেন করতে দেখা যায় না, তাই নেটিজেনরাও পন্থের এই সেলিব্রেশন খানিকটা বিস্মিতই বটে।

এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন পন্থ। মাত্র ২৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। মিচেল মার্শের সঙ্গে মিলে ১৫০ রানের পার্টনারশিপ গড়েন। পরে মার্শ আউট হলেও পন্থ থামেননি। ৫৪ বলে তিনি শতরান পূরণ করেন। ৬১ বলে ১১৮ অপরাজিত থাকেন তিনি। পন্থের ইনিংস সাজানো ছিল ১১টি চার ও আটটি ছক্কায়। তাঁর ইনিংসে ভর করেই তো আরসিবির বোলারদের দুরমুশ করে ২০ ওভারে তিন উইকেটে ২২৭ রান তোলে লখনউ।

তবে দুর্ভাগ্যবশত কোহলি মাস্টারক্লাস ও জিতেশ শর্মার তাণ্ডবে সেই রানও যথেষ্ট হয়নি। 'চেজ়মাস্টার' কোহলি বিরাট রান তাড়া করতে নেমে অর্ধশতরান হাঁকান। জিতেশর ব্যাট থেকেও আসে মরশুমের প্রথম অর্ধশতরান। তাঁর ৩৩ বলে অপরাজিত ৮৫ রানের ইনিংসই শেষমেশ ম্যাচে পার্থক্য গড়ে দেয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget