এক্সপ্লোর

Rohit Sharma Slams IPL Broadcasters: নিষেধ অমান্য করে চলল রেকর্ডিং, আইপিএল ব্রডকাস্টারদের ওপর চটে লাল রোহিত শর্মা

Rohit Sharma: রবিবার, নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন রোহিত শর্মা।

নয়াদিল্লি: রমরমিয়ে চলছে আইপিএলের (IPL 2024) আসর। মেগা টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটারদের মাঠে তো বটেই, মাঠের বাইরেরও না না খুঁটিনাটি মুহূর্ত ফ্রেমবন্দি করে দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে। তবে এই নিয়েই চটলেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা তথা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কোনরকম রাখঢাক না করে একহাত নিলেন আইপিএলের ব্রডকাস্টারদের। 

রবিবার, ১৯ মে নিজের এক সোশ্যাল মিডিয়া পোস্টে রোহিত একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, 'ক্রিকেটারদের জীবনে বর্তমান অনধিকারপ্রবেশ এতটাই সাধারণ হয়ে গিয়েছে যে আমরা যখন যা করি, যা কথা বলি সবকিছুই ক্যামেরাবন্দি হয়। ম্যাচে বা অনুশীলন চলাকালীন বন্ধুবান্ধব বা সহকর্মী যাদের সঙ্গেই কথা বলি কোনওকিছুকেই আড়াল করা যায় না। রেকর্ডিং করতে মানা করা সত্ত্বেও স্টার স্পোর্টস রেকর্ড তো করেই, পাশাপাশি গোটা বিষয়টা চালায়ও, যেটা আমার মতে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ। কেবল এক্সক্লুসিভ এবং কিছু বাড়তি ভিউয়ের জন্য এই কর্মকাণ্ড সমর্থক, ক্রিকেটার এবং ক্রিকেটের মধ্যে পারস্পরিক ভরসার জায়গাটাই একদিন নষ্ট করে দেব।  সকলের সবুদ্ধি হোক।'

 

 

শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজেদের আইপিএল অভিযান শেষ করে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগেই রোহিতকে মুম্বই ইন্ডিয়ান্স প্রাক্তনী তথা মুম্বই রঞ্জি দলে তাঁর প্রাক্তন সতীর্থ ধবল কুলকার্নির সঙ্গে কথা বলতে দেখা যায়। রোহিত তখনই ক্যামেরাম্যানকে রেকর্ডিং থামানোর অনুরোধ করেন। তবে সেই অনুরোধ অমান্য করে গোটা বিষয়টা রেকর্ডিং করে টিভির পর্দায় দেখানো হয়। এতেই বেজায় চটেছেন রোহিত।

এই ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগে কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের আগেও রোহিত এবং অভিষেক নায়ারের কথোপকথনের এক ভিডিও কেকেআরের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। পরে অবশ্য সেই পোস্ট ডিলিটও করে দেওয়া হয়। তবে সোশ্যাল মিডিয়ায় খুঁজলেই সেই ভিডিও এখনও পাওয়া যেতেই পারে। তারপরেই এই ঘটনা। স্পষ্টতই গোটা বিষয়ে ভারতীয় অধিনায়ক অত্যন্ত বিরক্ত। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget