এক্সপ্লোর

Shikhar-Rohit: ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে..... ২২ গজের মহারণের আগে রোহিত-শিখরের নাচ, আড্ডা, ভাইরাল ভিডিও

PBKS vs MI: গত বছরের পাঞ্জাব বনাম মুম্বইয়ের আইপিএল ম্যাচে দুই বন্ধুর সাক্ষাৎকার জনগণের নজর কেড়েছিল। শিখরকে জিজ্ঞেস করেই রোহিত টস জিতে কী করা উচিত সেই সিদ্ধান্ত নিয়েছিলেন।

মুল্লাপুর: এক সময় কাঁধে কাঁধ মিলিয়ে দুইজনে ভারতের হয়ে ওপেন করেছেন। জিতেছেন খেতাব। বহু যুদ্ধের সঙ্গী রোহিত শর্মা এবং শিখর ধবনের বন্ধুত্বের বিষয়ে সকলেই অবগত। দুই তারকার বন্ধুত্বের ছবি ফের একবার ধরা পড়ল মুল্লাপুরে।

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল পাঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের আগেই শিখর ও রোহিতের বন্ধুত্বের ছবি ধরা পড়ল। ম্যাচের টসের আগে রোহিত শর্মা এবং শিখর ধবন প্রথমে করমর্দন করেন এবং তারপরেই দুইজনকে হাসিমুখে আলিঙ্গন করতে দেখা যায়। এখানেই কিন্তু শেষ নয়। রোহিত শিখরের সঙ্গে তাল মিলিয়ে নাচও করেন। দুই বন্ধুর খোশমেজাজে গল্প, আলিঙ্গন সকলেরই নজর কাড়ে। নেটপাড়ায় বেশ ভাইরালও হয়েছে ভিডিওটি।

প্রসঙ্গত, গত বছরের পাঞ্জাব বনাম মুম্বইয়ের আইপিএল ম্যাচে দুই বন্ধুর সাক্ষাৎকার জনগণের নজর কেড়েছিল। শিখরকে জিজ্ঞেস করেই রোহিত টস জিতে কী করা উচিত সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার রোহিত আর মুম্বইয়ের অধিনায়ক নেই। শিখর চোটের কারণে এই ম্যাচ খেলতেই পারেননি। তবে এ বারের ম্যাচের আগেও কিন্তু সেই রোহিত এবং শিখরই সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন।

এদিন ম্যাচে শিখরের অনুপস্থিতি কিন্তু হাড়ে হাড়ে টের পেল পাঞ্জাব কিংস। সূর্যকুমার যাদবের ৭৮ রানের ইনিংসে ভর করে প্রথমে ব্যাটল করে মুম্বই বোর্ডে ১৯২ রান তোলে। জবাবে ১৪ রানে শুরুতেই চার উইকেট হারিয়ে ফেলেছিল পাঞ্জাব। দলের টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। শেষমেশ আশুতোষের লড়াই সত্ত্বেও নয় রানে হারে পাঞ্জাব কিংস।

প্রসঙ্গত, এই সবের মাঝেই ছেলের জন্য বিশেষ জার্সি তৈরি করিয়েছেন শিখর ধবন। পাঞ্জাব কিংসের জার্সি। পিছনে জ্বলজ্বল করছে ছেলের নাম। 'জোরাবর'। জার্সির সংখ্যা? ১। আর সেই ছবি পোস্ট করে ধবন লিখেছেন, 'তুমি সব সময় আমার সঙ্গেই আছো, আমার পুত্র...'। ধবনের যে পোস্ট দেখে চোখে জল ভক্ত-অনুরাগীদের। ছেলের সঙ্গে বিচ্ছেদ যে ধবনকে প্রত্যেক মুহূর্তে কতটা কুড়ে কুড়ে খায়, তা যেন  ফের একবার বোঝা গেল এই পোস্টে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুন, তবে..... অভিনব উপায়ে লখনউয়ে ধোনিকে স্বাগত জানাল LSG

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget