এক্সপ্লোর

IPL 2024: পাঁচ বছর পরে জাতীয় দলে ডাক, আইপিএলে ধারাবাহিক পারফরম্য়ান্সের পুরস্কার পেলেন খালিল?

Khaleel Ahmed: রিজার্ভ প্লেয়ার হিসেবে ভারতীয় দলের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র উড়ে যাবেন খলিল। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১২ ম্য়াচ খেলে ১৪ উইকেট ঝুলিতে পুরেছেন।

নয়াদিল্লি: ২০১৯ সালে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন। কিন্তু পাঁচবছর পর হঠাৎ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে তাতে রিজার্ভ প্লেয়ার হিসেবে দলে নেওয়া হয়েছে খলিল আহমেদকে (Khaleel Ahmed)। শুভমন গিল, রিঙ্কু সিংহ ও আবেশ খানের সঙ্গে রিজার্ভ প্লেয়ার হিসেবে ভারতীয় দলের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র উড়ে যাবেন খলিল। এবারের আইপিএলে এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ১২ ম্য়াচ খেলে ১৪ উইকেট ঝুলিতে পুরেছেন খলিল। তবে কি চলতি টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্য়ান্সই ফের জাতীয় দলের দরজা খুলে দিল খলিলের জন্য?

চলতি আইপিএলে প্লে অফের দৌড়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস। আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে তারা। তার আগে দলের একটি পডকাস্টে খলিল বলেন, ''যেভাবে গত কয়েক মাসে পারফর্ম করেছি ও যেভাবে আইপিএলের শুরুটা হয়েছিল, আমি আশা করেছিলাম যে কিছু একটা ভালই হবে। আইপিএলের ম্য়াচ যত এগোচ্ছিল, ততই আমার আত্মবিশ্বাসও বেড়েছিল। আমি মনে করি আমার বোলিং খুব ভাল হচ্ছে এখন। ধাপে ধাপে এগোচ্ছিলাম। যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত ভারতীয় দলের রিজার্ভে সুযোগ পেলাম, তখন ভীষণ খুশি হয়েছিলাম।''

View this post on Instagram
 
A post shared by Delhi Capitals (@delhicapitals)

দেশের জার্সিতে ২০১৮ সালে টি-টোয়েন্টিতে প্রথম অভিষেক হয় খলিলের। সেই বছরই ওয়ান ডে ফর্ম্য়াটেও অভিষেক হয় তাঁর। ১১টি ওয়ান ডে ম্য়াচে মোট ১৫ উইকেট নিয়েছেন খলিল। অন্যদিকে ১৪টি -টোয়েন্টি ম্য়াচে ১৩ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। খলিল আরও বলেন, ''২০১৯ অনেক দিন আগের কথা। প্রতিদিন আমার মাথায় এই বিষয়টাই চলে। দেশের জার্সিতে খেলার মুহূর্তগুলো মিস করি। যখনই ভারতীয় দল খেলতে নামে মাঠে, তখনই আমি শুধু ভাবি যে যদি আমিও দলের সদস্য হতাম।''

১৫ সদস্যের ভারতীয় দলে তিন পেসারকে নেওয়া হয়েছে। মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহকে মূল দলে রাখা হয়েছে। এছাড়াও চার স্পিনার রাখা হয়েছে মূল দলে। তাঁরা হলেন যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব ও ২ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget