এক্সপ্লোর

Kohli-Rohit Bromance: কোহলি-রোহিত সম্পর্ক কেমন? ছবি দেখে কৌতূহলী ভক্তরা

বিরাট কোহলি ও রোহিত শর্মা। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে হাজারো জল্পনা চলছে। অনেকে মনে করেন, দুই তারকার মধ্যে বন্ধুত্ব নেই।

দুবাই: ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। বিরাট কোহলি ও রোহিত শর্মা। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে হাজারো জল্পনা চলছে। অনেকে মনে করেন, দুই তারকার মধ্যে বন্ধুত্ব নেই। বিরাট জাতীয় টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন। নতুন অধিনায়ক হতে চলেছেন সম্ভবত রোহিত। তাতে দুজনের সম্পর্কে কোনও উন্নতি হয়েছে বলে শোনা যায়নি।

রবিবার রাতে আইপিএল-এর ৩৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ম্যাচ ছাপিয়ে বেশি করে আলোচনা শুরু হয়েছিল দুই দলের দুই অধিনায়কের দ্বৈরথ নিয়ে। সেই ম্যাচের শেষে একটি ছবি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। 

ম্যাচে আরসিবি ৫৪ রানে মুম্বইকে পরাজিত করে। ঈশান কিষানের সঙ্গে জুটিতে ব্যাট করার সময় আচমকাই হাতে আঘাত পেয়েছিলেন রোহিত। মাঠেই চিকিৎসা করানোর পর আবার ব্যাট করতে শুরু করলেও, প্রায় সঙ্গে সঙ্গেই আউট হয়ে গিয়েছিলেন। আর তারপরেই রান তাড়া করার পথ হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আউট হয়ে যাওয়ার পর ডাগ আউটে হাতে আইসপ্যাক লাগিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানকে। 

আইপিএল শেষ হওয়ার পরেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রবিবার বিরাট ও রোহিত দুই আলাদা দলের অধিনায়ক হলেও, তাঁরা ভারতীয় দলের দুই সতীর্থ। কাজেই ম্যাচের পরই ভারতীয় দলের অধিনায়ক হিসাবে চিন্তিত কোহলি সীমিত ওভারের ফর্ম্যাটে তাঁর ডেপুটির চোটের খোঁজ নিতে মুম্বই ইন্ডিয়ান্সের ডাগআউটে গিয়েছিলেন। দুজনকেই কিছু হালকা কথাবার্তা বলতে দেখা যায়। দুজনের মুখেই ছিল হাসি। তারই একটি ছবি ভাইরাল হয়েছে।

সেই ছবিতে দেখা যাচ্ছে, কথা বলার সময় বিরাট, রোহিতের দিকে তাকিয়ে কথা বললেও, রোহিত বিরাটের দিকে তাকিয়ে নেই। আর সেই ছবি নিয়েই নানারকম জল্পনা শুরু হয়। ভক্তরা অনেকে বলছেন, দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন না। তবে অনেকেই রোহিত ও কোহলির এই হালকা মুহূর্তের ছবিটি পছন্দ করেছেন। কেউ কেউ আগে পরের আরও কয়েকটি মুহূর্ত তুলে উড়িয়ে দিয়েছেন দুজনের সম্পর্কের ফাটল নিয়ে গুঞ্জন। কেউ আবার এক ধাপ এগিয়ে বলেছেন, দুই তারকা এত খোশমেজাজে গল্প করলে জল্পনা করার মতো কিছু পাওয়াই যাবে না যে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget