এক্সপ্লোর

Sehwag on Ashwin: ''এবার পুরো স্বাধীনতা তোমার'', মাঁকাডিং বৈধ হতেই অশ্বিনকে মজাদার বার্তা সহবাগের

Sehwag on Ashwin: কিন্তু অবশেষে আইসিসির তরফে মাঁকাডিংকে বৈধ ঘোষণা করে দিল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব বা এমসিসি। ক্রিকেটের অনেক নিয়মেই এদিন বদল এনেছে এই ক্লাব।

নয়াদিল্লি: মাঁকাডিং কী বৈধ? এতদিন এই প্রশ্নের উত্তরে হয়ত কেউ বলত হ্যাঁ, তো কেউ বলত না। কিন্তু অবশেষে আইসিসির তরফে মাঁকাডিংকে বৈধ ঘোষণা করে দিল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব বা এমসিসি। ক্রিকেটের অনেক নিয়মেই এদিন বদল এনেছে এই ক্লাব। তার মধ্যে অন্যতম মাঁকাডিংকে বৈধতা দেওয়া। 

আইপিএলের সৌজন্যে মাঁকাডিংয়ের প্রসঙ্গ উঠতেই ভেসে আসে রবিচন্দ্রন অশ্বিন ও জশ বাটলারের মুখ। রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংসের ম্যাচে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটারকে এই আউট করেই আলোড়ন ফেলে দিয়েছিলেন অশ্বিন। এই নিয়ে বিভক্ত হয়ে গিয়েছেন ক্রিকেট ব্যক্তিত্বরাও। কেউ অশ্বিনের সমর্থন করেছিলেন তো কেউ বলেছিলেন যে এটা কোনওভাবেই স্পোর্টসম্যান স্পিরিটের অঙ্গ নয়।

তবে এদিন মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব যে নতুন নিয়মের কথা ঘোষণা করেছে, তাতে মাঁকাডিংকে বৈধ ঘোষণা করেছে। সেই পরিপ্রেক্ষিতেই বীরেন্দ্র সহবাগ ট্যুইট করেছেন, ''অনেক অনেক শুভেচ্ছা অশ্বিনকে। দুর্দান্ত একটা সপ্তাহ তোমার জন্য। প্রথমত দেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি এখন তুমি। আর দ্বিতীয়ত মাঁকাডিংয়ে আর কোনও সমস্যা নেই। তুমি স্বাধীনভাবে এখন মাঁকাডিং করতেই পার। আরও একবার কিন্তু অবশ্যই করো।''

 

এতদিন মানকাডিং বা নন-স্ট্রাইক এন্ডে দাঁড়ানো ব্যাটারকে রান আউট করার বিষয়টি 'আনফেয়ার-প্লে' হিসেবে এমসিসি'র ক্রিকেট সংবিধানে অন্তর্ভুক্ত ছিল ৷ এদিন তাতেই বদল আনল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব ৷ ধারা বদলে 'মাঁকাডিং'কে রান আউটের ধারায় অন্তর্ভুক্ত করল এমসিসি ৷ অর্থাৎ, এখন থেকে মানকাডিং'কে রান আউট হিসেবে গণ্য করা হবে ৷

উল্লেখ্য, ২০১৯ সালে আইপিএলের সময় বাটলারকে মাঁকাডিং আউট করেছিলেন অশ্বিন। যদিও আসন্ন মরসুমে আইপিএলে ২ জনই একই দলে খেলবেন। বাটলার রাজস্থানেই ছিলেন। অশ্বিনকে এবার দলে নিয়েছে রাজস্থান শিবির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget